মেট্রো স্টাইলে এবার এসি লোকাল! ছুটবে কোন রুটে?

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। অফিস-কাছারির প্রয়োজনেই হোক বা অন্য কোনও দরকারে, এই দাবদাহ উপেক্ষা করেই রোজ পথে নামতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। বিশেষ করে যারা ...

By Moumita Biswas

Published:

Follow Us
AC Local Train Kolkata

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। অফিস-কাছারির প্রয়োজনেই হোক বা অন্য কোনও দরকারে, এই দাবদাহ উপেক্ষা করেই রোজ পথে নামতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। বিশেষ করে যারা প্রতিদিন ট্রেনে চড়ে শহরে যাতায়াত করেন, তাদের ভোগান্তি আরও বেশি। সেই সমস্যা দূর করতেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

রানাঘাট থেকে শিয়ালদহ

নদিয়ার রানাঘাট থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হয়েছে। এখন শুধু পূর্ণমাত্রায় চালুর অপেক্ষা। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবায় যুক্ত হয়ে যাবে এই এসি লোকাল।

   

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ১২ কোচের দু’টি এসি রেক নামানো হচ্ছে এই রুটে। এই লোকাল ট্রেন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনে পৌঁছনোর পরই ট্রেনের দরজা খুলবে এবং ছাড়ার আগে আবার বন্ধ হয়ে যাবে। নিরাপত্তার কারণে দরজার নিয়ন্ত্রণ থাকবে চালক ও গার্ডের হাতে।

কোন কোন স্টেশনে থামবে ট্রেন? AC Local Train Kolkata

তবে এখনও পর্যন্ত এই এসি ট্রেন কোন কোন স্টেশনে থামবে, তা জানানো হয়নি। স্টপেজ সংক্রান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করবে রেল।

নিত্যযাত্রীদের বক্তব্য, “গ্রীষ্মকালে সাধারণ লোকাল ট্রেনে যাতায়াত খুব কষ্টকর। ভিড়, গরম আর ঘামের মধ্যে হাঁসফাঁস লাগে। যদি এসি ট্রেন নিয়মিত চলে, তাহলে অনেকটাই স্বস্তি পাব আমরা।”

উল্লেখ্য, গত বছর রেল শিয়ালদহ-দমদম রুটে এসি লোকাল চালুর কথা ঘোষণা করেছিল। এবার রানাঘাট রুটেও সেই পদক্ষেপ বাস্তবায়িত করতে চলেছে। নতুন এই এসি ট্রেন শুরু হলে দক্ষিণ-পূর্ব ও মধ্য কলকাতার সঙ্গে সংযুক্ত নদিয়া ও নদিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলির নিত্যযাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করছে রেল।

বিশেষ বৈশিষ্ট্য-

  • ১২ কোচের এসি রেক
  • মেট্রো স্টাইলের অটোমেটিক দরজা
  • ড্রাইভার ও গার্ডের নিয়ন্ত্রণে দরজার খোলাবন্ধ
  • প্রথম পর্যায়ে ট্রায়াল সম্পন্ন
  • খুব শীঘ্রই যাত্রী পরিষেবায় যুক্ত হওয়ার সম্ভাবনা

এই এসি লোকাল চালু হলে রাজ্যের লোকাল ট্রেন যাত্রায় এক নতুন যুগের সূচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন শুধু অপেক্ষা- কবে থেকে পাকাপাকিভাবে শুরু হবে এই পরিষেবা।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google