Ultraviolette Shockwave তরুণ প্রজন্মের রাতের ঘুম কাড়তে আসছে! ফাঁস ডিজাইন পেটেন্ট

বহু প্রতীক্ষিত Ultraviolette Shockwave আসছে। ভারতে আলট্রাভায়োলেট (Ultraviolette) এই ইলেকট্রিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। যা মডেলটির এদেশে লঞ্চের বিষয়ে জল্পনা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। স্পাই শট অনুযায়ী, বাইকটির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ultraviolette Shockwave Design Patent Leaked

বহু প্রতীক্ষিত Ultraviolette Shockwave আসছে। ভারতে আলট্রাভায়োলেট (Ultraviolette) এই ইলেকট্রিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। যা মডেলটির এদেশে লঞ্চের বিষয়ে জল্পনা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। স্পাই শট অনুযায়ী, বাইকটির প্রোডাকশন সংস্করণ আগের কনসেপ্ট মডেলের তুলনায় কিছুটা ভিন্ন এবং বাস্তবভিত্তিক হবে বলে আশা করা হচ্ছে। ডিজাইনে কনসেপ্ট ভার্সনের মতো চটকদার ফর্ক কভার বা ব্রেক লিভার প্রোটেক্টর থাকছে না।

পেটেন্ট চিত্রে হেডলাইট, টেল ল্যাম্প ও টার্ন ইন্ডিকেটরের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি হয়তো একটি ট্র্যাক-ফোকাসড সংস্করণ হতে পারে, অথবা একাধিক ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে আলট্রাভায়োলেট। এমনকি এটি একটি স্ট্রিট-লিগ্যাল অফ-রোডার বাইক হিসেবে আসবে বলেই জোরালো ইঙ্গিত মিলেছে।

   

2025 Yamaha Tricity 125 আত্মপ্রকাশ করল, আধুনিকতার মোড়কে নজর কাড়ছে তিন চাকার স্কুটার

Ultraviolette Shockwave তৈরি হয়েছে একেবারে নতুন লাইটওয়েট প্ল্যাটফর্মে, যা রোডস্টার ও অফ-রোড উভয় ধরনের বাইকের উপযোগী। এটি শুধুমাত্র একটি ট্র্যাক বাইক নয় বরং রাস্তায় চলার মতো লাইসেন্সপ্রাপ্ত একটি স্ট্রিট-লিগ্যাল অফ-রোডার হিসেবে ডিজাইন করা হয়েছে।

এই ই-বাইকে থাকছে একটি ১৪.৫ বিএইচপি ইলেকট্রিক মোটর এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা ১৬৫ কিমি আইডিসি রেঞ্জ দিতে সক্ষম। ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ২.৯ সেকেন্ড, আর বাইকটির পিক টর্ক ৫০৫ এনএম, যা একে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স দেয়। ওজন মাত্র ১২০ কেজি হওয়ায় বাইকটি হালকা ও সহজে নিয়ন্ত্রণযোগ্য। এর সর্বোচ্চ গতি হবে ১২০ কিমি প্রতি ঘণ্টা। সব মিলিয়ে এটি একেবারে একটি মজাদার ও অ্যাগাইল রাইড হিসেবে তৈরি করা হয়েছে।

Ultraviolette Shockwave-র ফিচার ও রাইডিং কনট্রোল

এই ই-বাইকে থাকছে চারটি ট্র্যাকশন কন্ট্রোল মোড, সুইচযোগ্য ডুয়াল চ্যানেল এবিএস, এবং ছয় ধাপের রিজেনারেটিভ ব্রেকিং। এটি চলে ১৯ ইঞ্চি সামনের ও ১৭ ইঞ্চি পেছনের স্পোক হুইলে, যার সঙ্গে ব্যবহার হয়েছে ৯০/৯০ R19 ও ১১০/৯০ R17 সাইজের ডুয়াল পারপাস টায়ার। বাইকটি দুটি রঙে উপলব্ধ হবে: কসমিক ব্ল্যাক ও ফ্রস্ট হোয়াইট।

Shockwave-এর অফিসিয়াল লঞ্চ হতে চলেছে ২০২৬ সালের শুরুতে। একই সময়ে Hero MotoCorp-এর Vida ব্র্যান্ড থেকেও একটি অফ-রোড ফোকাসড ইলেকট্রিক বাইক বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। ফলে এই সেগমেন্টে জমজমাট প্রতিযোগিতা দেখা যাবে।

ভারতে Yamaha-র 40 বছর পূর্তি উপলক্ষ্যে দারুণ পরিষেবা! 24×7 মিলবে সার্ভিস, বিস্তারিত জানুন

Ultraviolette Shockwave শুধুমাত্র একটি নতুন ই-বাইক নয়, বরং এটি ভারতের ইলেকট্রিক অফ-রোড বাইক মার্কেটকে নতুন দিশা দেখাতে চলেছে। ফিউচারিস্টিক ডিজাইন, রেসিং পারফরম্যান্স ও আধুনিক ফিচার নিয়ে বাইকটি বাজারে প্রবেশ করলে তরুণদের কাছে এটি এক আকর্ষণীয় বিকল্প হয়ে উঠবে নিঃসন্দেহে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google