ATK Mohun Bagan: গোল-হীন কিয়ান পায়ের জাদু দেখাচ্ছেন অনুশীলনে

বহু দিন হল গোলের দেখা নেই। তরুণ কিয়ান নাসিরিকে একাধিক ম্যাচে নামিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু কাজের কাজটি করে দেখাতে পারেননি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পঁচিশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বহু দিন হল গোলের দেখা নেই। তরুণ কিয়ান নাসিরিকে একাধিক ম্যাচে নামিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু কাজের কাজটি করে দেখাতে পারেননি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পঁচিশ নম্বর জার্সিধারী ফুটবলার। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে। অনুশীলনের মাঝে কিয়ানের পায়ের কাজ দেখা গিয়েছে সেখানে। একাই বল পায়ে নাচাচ্ছেন তিনি।

   

 

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্যায়ের সেমিফাইনাল পর্যুদস্ত হয়েছে এটিকে মোহন বাগান। গ্রুপ পর্যায়ে যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দল অপরাজিত ছিল, তাদের কাছেই মাটি ধরল বাগানের ফুটবলাররা। আক্রমণভাগে লোক বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাননি কোচ হুয়ান ফেরান্দো। 

<

p style=”text-align: justify;”>গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিয়ান নাসিরি। লেফট উইং দিয়ে বল চলে এসেছিল কিয়ানের কাছে। তরুণ স্ট্রাইকারের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছিল হায়দরাবাদ এফসির ডিফেন্ডার। বল তেকাঠিতে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সফল হননি। পোস্টে লেগে বল চলে যায় অন্যদিকে। ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরি এই ম্যাচেও ড্রেসিং রুমে ফিরেছেন ফাঁকা হাতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google