Virat Kohli: ট্রফি জয়ের পর এ যেন দেখা গেলো এক অন্য্ বিরাটকে, সাধুবাদ নেটিজেনদের

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। রবিবার, দুবাই স্টেডিয়ামে ভারতের ক্রিকেটাররা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) হাতে উল্লাসিত হচ্ছিলেন, তখন সেখানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। রবিবার, দুবাই স্টেডিয়ামে ভারতের ক্রিকেটাররা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) হাতে উল্লাসিত হচ্ছিলেন, তখন সেখানে তৈরি হয়েছিল এক আবেগঘন দৃশ্য। দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) যখন মহম্মদ শামির (Mohammed Shami) মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন, তখন তা ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যায়।

দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা ও ঋতিকা সাজের মতো মহিলারা, যারা গ্যালারিতে বসে স্বামীদের সমর্থনে গলা ফাটাচ্ছিলেন। আর সবার মাঝে উপস্থিত ছিলেন শামির মা, যিনি চোট সারিয়ে এবারের আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছেলের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন।

   

ম্যাচে ভারতের সেরা পেসার শামি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে তিনি অল্প রানে আউট করেন। আর ম্যাচ শেষে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিশ্চিত হওয়ার পর গ্যালারি জুড়ে সেদিন ছিল এক অবর্ণনীয় উল্লাস। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও মাঠে নেমে আসেন এবং সেই মুহূর্তে শামির মায়ের সামনে গিয়ে প্রণাম করেন বিরাট কোহলি। এই সৌজন্যমূলক আচরণ দেখিয়ে আবারও সকলের হৃদয় জয় করেন কিং কোহলি।

বিরাটের এই নম্রতা এবং শ্রদ্ধার প্রকাশ নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দর্শকরা প্রশংসায় ভরিয়ে দেন কোহলিকে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google