বিশ্বভারতী ইস্যুতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত হাইকোর্টের

পড়ুয়া বিক্ষোভে অশান্ত বিশ্বভারতী। বিশ্বভারতী ইস্যুতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত হাইকোর্টের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করবেন পুলিশ সুপার এবং শান্তিনিকেতন থানার ওসি, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পড়ুয়া বিক্ষোভে অশান্ত বিশ্বভারতী। বিশ্বভারতী ইস্যুতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত হাইকোর্টের।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করবেন পুলিশ সুপার এবং শান্তিনিকেতন থানার ওসি, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থার।

সেইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের পক্ষে হলফনামা জমা দেওয়ার নির্দেশ রাজ্যের উচ্চ আদালতের।

   

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।তাদের অভিযোগ দীর্ঘ সময় ধরে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা পঠন-পাঠনে ব্যাঘাত ঘটাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে সুরাহার পথ বার করার চেষ্টায় ব্যর্থ হয়েছেন তাই ছাত্র আন্দোলনের রাশ টানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাত্রদের পক্ষে আদালতে সওয়ালে জানান দীর্ঘ সময় ধরে হোস্টেল খোলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের অভিযোগ রাজ্য সরকার একাধিক বিষয়ে করা বিস্মিলঃ করেছেন রাজ্যের স্কুল-কলেজ গুলি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে অথচ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে সারাদেশ থেকে এবং বিদেশ থেকেও পড়ুয়ারা আসেন পড়াশোনা করতে কিন্তু কলেজ কর্তৃক হোস্টেল খোলার পক্ষে সায় দিচ্ছেন না বিভিন্ন জেলা থেকে এবং দেশ বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা বিশ্বভারতীতে পড়াশোনা করার জন্য তারা কোথায় থাকবেন এই কারণেই দীর্ঘ সময় ধরে আন্দোলন চালাচ্ছেন বিশ্বভারতী ছাত্রছাত্রীরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পাঠন পাঠনে মুষ্টিমেয় কিছু ছাত্র ছাত্রী তাদের ইন্ধন গরিমা নষ্ট হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালযয়ের অভিযোগ।

মামলা শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে তবে সেই আন্দোলন যাতে কোন অসুবিধা না হয় সেটাও মনে রাখতে হবে আন্দোলনকারীদের। নিশ্চিত করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা না হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google