ট্যাংরার ছায়া এ বার বীরভূমে, উদ্ধার তিনজনের রক্তাক্ত দেহ

ট্যাংরার পর এবার বীরভূম (Birbhum)। মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় ঘটল মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে উদ্ধার হয় একই পরিবারের তিনটি মৃতদেহ। মৃতদের মধ্যে মা লক্ষ্মী মার্ডি। তার বয়স ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Shadow of Tangra Strikes Birbhum: Three Bloodied Bodies Recovered

ট্যাংরার পর এবার বীরভূম (Birbhum)। মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় ঘটল মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে উদ্ধার হয় একই পরিবারের তিনটি মৃতদেহ। মৃতদের মধ্যে মা লক্ষ্মী মার্ডি। তার বয়স ২৫। তার দুই সন্তান, রুপালি এবং অভিজিৎ। নিহত দুই শিশু সন্তানের একজনের বয়স সাত বছর। আরেকজনের বয়স পাঁচ বছর। 

স্থানীয়দের দাবি, তিনজনের দেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। মৃতার স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। পুলিশ জানাচ্ছে, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তাদের। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

   

ট্যাংরায় তিনজনের রহস্যমৃত্যুর জট কাটতে না কাটতেই সেই পথে এবার বীরভূম। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google