ISL: শাস্তি পেলেন বাগান ফুটবলার, মার্চে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়কের শুনানি

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিয়ম ভঙ্গ করার অভিযোগ। শাস্তি পেলেন এটিকে মোহন বাগানের প্রবীর দাস। শুনানি হবে হরমোনজোত সিং খাবরার।  সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নিয়ামক কমিটি জরিমানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ISL

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিয়ম ভঙ্গ করার অভিযোগ। শাস্তি পেলেন এটিকে মোহন বাগানের প্রবীর দাস। শুনানি হবে হরমোনজোত সিং খাবরার। 

সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নিয়ামক কমিটি জরিমানা ধার্য করেছে প্রবীর দাসের জন্য। ৫০ হাজার তাঁকে জরিমানা দিতে হবে। যদিও কোনো ম্যাচে ব্যান করেনি কমিটি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। 

   

অন্য দিকে হরমোনজোত সিং খাবরার বিরুদ্ধেও একই অভিযোগ। তিনি নাকি নিয়ম ভেঙেছেন। হরমোনজোত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। তাঁর শুনানি মার্চের ১ তারিখে।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিয়ম উল্লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। ঘটনার পর তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন আগে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google