Farhan-Shibani : ‘কালো ড্রেস কোড’ + হেভিওয়েট তারকা = জমজমাটি ফারহান-শিবানীর রিসেপশন

জাভেদ আখতারের খন্ডালার ফার্মহাউজে বসেছিল ফারহান-শিবানীর বিয়ের আসর! ছিমছাম, ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান-শিবানী। তবে মুম্বইয়ে অনুষ্ঠিত হল ফারহান-শিবানীর রাজকীয় রিসেপশন। যেখানে ড্রেস ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Farhan-Shibani

জাভেদ আখতারের খন্ডালার ফার্মহাউজে বসেছিল ফারহান-শিবানীর বিয়ের আসর! ছিমছাম, ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান-শিবানী। তবে মুম্বইয়ে অনুষ্ঠিত হল ফারহান-শিবানীর রাজকীয় রিসেপশন। যেখানে ড্রেস কোড ছিল ব্ল্যাক। হাজির ছিলেন বলিটাউনের হেভিওয়েট তারকারা।

কালো আউইটফিটে এদিন একসঙ্গে হাজির হয়েছিল চার প্রিয় বন্ধু মালাইকা, অমৃতা অরোরা, করিনা আর করিশ্মা! নুডল-স্ট্র্যাপ কালো বডি-হাগিং ড্রেসে দেখা গিয়েছে দীপিকাকে মোহময়ী। নন্যা পাণ্ডে পরেছিলেন কালো শর্ট ড্রেস আর বুটস। কালো ওয়ান শোল্ডার গাউনে হাজির গৌরী খান। অন্যদিকে মেয়ে সুহানা পরেছিলেন অফ শোল্ডার গাউন।

   

কজমক ভাবেই দ্বিতীয় বিয়ে সেরেছেন ফারহান আখতার। শিবানি ডান্ডেকরের সঙ্গে আইনি বিয়ের দু’দিন পর নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ফারহান আখতার দারুণ দারুণ সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। লাল ফিশটেইল গাউনে দেখা গিয়েছে শিবানিকে এবং ফারহান পরেছিলেন কালো স্যুট। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শনিবার সকাল থেকেই, হৃতিক রোশন এবং তার বাবা মা রাকেশ রোশন এবং পিঙ্কি রোশন, পরিচালক আশুতোষ গোয়ারিকর, সুরকার এহসান নুরানি, রিয়া চক্রবর্তী, আনুশা দান্ডেকার সহ সেলিব্রিটিরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

চার বছর লিভিংয়ের পর খাতায় কলমে পাকা হতে হয়েছে তাঁদের সম্পর্ক। সাত পাকে বাঁধা পরেছেন ফারহান ও শিবানি। ১৯ ফেব্রুয়ারি, শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করেন শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতার (Farhan-Shibani Wedding)। তবে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google