Ukraine War: রুশ হামলার আশঙ্কায় মোতায়েন হাজার হাজার NATO কমান্ডো

শুধুমাত্র ইউক্রেনে পুতুল সরকার বসিয়ে রণে ভঙ্গ দেবে না রাশিয়া। তাদের লক্ষ্য আরও অন্যকিছু। এমনই আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের ন্যাটো জোট। বিবিসির খবর, ইউক্রেন সীমান্ত লাগোয়া বেলারুশ বাদে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শুধুমাত্র ইউক্রেনে পুতুল সরকার বসিয়ে রণে ভঙ্গ দেবে না রাশিয়া। তাদের লক্ষ্য আরও অন্যকিছু। এমনই আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের ন্যাটো জোট। বিবিসির খবর, ইউক্রেন সীমান্ত লাগোয়া বেলারুশ বাদে বাকি দেশগুলি চিন্তিত। আর ন্যাটো তার সদস্যভুক্ত দেশগুলির সঙ্গে ইউক্রেন সীমান্তে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করছে। (Ukraine War)

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জানিয়েছেন, ইউক্রেন সীমান্তবর্তী জোটের সদস্য দেশগুলোতে যুদ্ধের জন্য প্রস্তুত এমন কয়েক হাজার কমান্ডো মোতায়েন করা হবে। একই সঙ্গে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে।

   

তবে রয়টার্স জানাচ্ছে, রুশ হামলায় সম্পূর্ণভাবে বিধ্বস্থ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নিযুক্ত বিমান বাহিনী। ইউক্রেনের আকাশ এখন রাশিয়ার দখলে। তবে রুশ-ইউক্রেন যুদ্ধ চলছে জমিতে। ইউক্রেন রাজধানী কিয়েভ দখল করতে সেই শহরে ঢুকেছে রুশ সেনা বহরে  কিয়েভের সংঘর্ষ চলছে।

আল জাজিরা জানাচ্ছে, ন্যাটো তাদের স্থল, বিমান, নৌ ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যদের ইউক্রেন লাগোয়া বিভিন্ন দেশে মোতায়েন করছে। ন্যাটো জোটের ৩০টি দেশের মধ্যে কয়েকটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ঘোষণা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবিলায় পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলিতে মার্কিন সেনা মোতায়েন করা হবে। কিন্তু তারা ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে না।

ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনকে সহযোগিতা দেওয়ার জন্য মিত্ররা অঙ্গীকারবদ্ধ। সমন্বিত প্রতিরক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবারের মতো ন্যাটোর রেসপন্স ফোর্স মোতায়েন করতে যাচ্ছি। ভুল বোঝাবুঝি বা ভুল হিসাবের কোনও অবকাশ নেই। প্রত্যেক মিত্র দেশ ও ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা সবকিছু করব।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google