মঙ্গলে আপনার শহরে জ্বালানির দর কত? দেখুন আপডেট

নয়াদিল্লি: প্রতিদিনের মতো তেল বিপণন সংস্থাগুলি ২১ জানুয়ারি তাদের ওয়েবসাইটে পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করেছে৷ আজ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের জন্য দাম ...

By Moumita Biswas

Published:

Follow Us
petrol diesel prices update

নয়াদিল্লি: প্রতিদিনের মতো তেল বিপণন সংস্থাগুলি ২১ জানুয়ারি তাদের ওয়েবসাইটে পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করেছে৷ আজ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের জন্য দাম কমার মতো খুশির খবর নেই৷ এখন দেখে নেওয়া যাক কোন শহরে জ্বালানির কত দর৷ 

শহরের পেট্রোল ও ডিজেলের বর্তমান দাম-

দিল্লি: লিটার প্রতি পেট্রোল ৯৪.৭২, ডিজেল ৮৭.৬২ টাকা

   

মুম্বই: পেট্রোল ১০৩.৪৪, ডিজেল ৮৯.৯৭ টাকা

কলকাতা: পেট্রোল ১০৩.৯৪, ডিজেল ৯০.৭৬ টাকা

চেন্নাই: পেট্রোল ১০০.৮৫, ডিজেল ৯২.৪৪ টাকা

বেঙ্গালুরু: পেট্রোল ১০২.৮৬, ডিজেল ৮৮.৯৪ টাকা

লখনউ: পেট্রোল ৯৪.৬৫, ডিজেল ৮৭.৭৬ টাকা

নয়ডা: পেট্রোল ৯৪.৮৭, ডিজেল ৮৮.০১ টাকা

গুরগাঁও: পেট্রোল ৯৫.১৯, ডিজেল ৮৮.০৫ টাকা

চণ্ডীগড়: পেট্রোল ৯৪.২৪, ডিজেল ৮২.৪০ টাকা

পাটনা: পেট্রোল ১০৫.১৮, ডিজেল ৯২.০৪ টাকা

গত মার্চে কমেছিল দাম

শেষবার পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হয়েছিল ১৪ মার্চ ২০২৪-এ৷ সেই সময় তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছিল। সেটাই ছিল শেষবার, যখন সাধারণ মানুষ সামান্য হলেও স্বস্তি পেয়েছিল।

প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করা হয়। দামের কোনো পরিবর্তন হলে তা ওয়েবসাইটে আপডেট করা হয়। কিন্তু, কোনো পরিবর্তন না হলে সর্বশেষ রেট তালিকা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, পেট্রোল ও ডিজেলের দাম গত বছর মার্চ মাসে শেষবার পরিবর্তিত হয়েছিল।

বাড়িতে বসেই জানুন জ্বালানির দাম 

আপনি চাইলে বাড়িতে বসেই দাম চেক করতে পারেন। আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে আপনাকে তেল বিপণন সংস্থাগুলির ওয়েবসাইটে যেতে হবে অথবা একটি এসএমএস পাঠাতে হবে। আপনি যদি ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হন, তবে শহরের কোড সহ RSP লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস করুন। আর আপনি যদি BPCL-এর গ্রাহক হন, তবে RSP লিখে ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস করুন।”

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google