গরু পাচারকাণ্ডে ফের CBI-এর তলব এড়ালেন কেষ্ট

গরু পাচারকাণ্ডে নয়া মোড়, ফের তলব এড়ালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, ফের একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ালেন তৃণমূলের এই দাপুটে নেতা। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গরু পাচারকাণ্ডে নয়া মোড়, ফের তলব এড়ালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, ফের একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ালেন তৃণমূলের এই দাপুটে নেতা।

প্রসঙ্গত, শুক্রবার কলকাতার নিজাম প্যালেসে গরু পাচারকাণ্ডের তদন্তের স্বার্থে অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সূত্র মারফত খবর, এদিন বেলা ১০ টায় তাঁর আইনজীবী দেখা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে। সেখানে তদন্তকারীদের কাছে বোলপুর সংলগ্ন এলাকায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের আরজি জানানো হবে বলেও খবর।

   

বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ।

সম্প্রতি ভোট পরবর্তী মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। হাইকোর্ট জানায়, আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আদালতের তরফ থেকে আরও জানানো হয়, তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চালাতে পারে সিবিআই। নেতাকে সকল তদন্তে সাহায্য করতে হবে। অনুব্রত মণ্ডলকে নতুন করে নোটিশ পাঠাতে হবে সিবিআইকে। দুর্গাপুরে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে তৃণমূল নেতাকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google