শনি ও রবিতে ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে

শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) থেকে ফের ট্রেন বাতিলের (Train Cancellations) ঘোষণা, ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের। আগামী শনিবার (Saturday) ৭ ডিসেম্বর এবং রবিবার (Sunday) ৮ ডিসেম্বর কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sealdah Division Train Cancellations

শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) থেকে ফের ট্রেন বাতিলের (Train Cancellations) ঘোষণা, ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের। আগামী শনিবার (Saturday) ৭ ডিসেম্বর এবং রবিবার (Sunday) ৮ ডিসেম্বর কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং সম্পর্কিত কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এই কাজের জন্য ১.৮৬ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ ভাঙতে হবে, যার জন্য ওই সময় ৭ ঘণ্টা পাওয়ার ও ট্র্যাফিক ব্লক নেওয়া হবে।

কালীনারায়ণপুর স্টেশন শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যে অবস্থিত, এবং এই কাজের জন্য ট্রেন চলাচলে কিছু পরিবর্তন করা হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার রাত ১১টা থেকে ৮ ডিসেম্বর রবিবার ভোর ৬টা পর্যন্ত কালীনারায়ণপুর স্টেশন ইয়ার্ডে আপ মেন লাইনে পাওয়ার ও ট্র্যাফিক ব্লক নেয়া হবে, যার ফলে কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

   

৭ ডিসেম্বর, শনিবার বাতিল ট্রেনগুলি:
1. শিয়ালদহ-শান্তিপুর একটি করে আপ ও ডাউন
2. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন একটি করে আপ ও ডাউন
3. শিয়ালদহ-লালগোলা একটি করে আপ ও ডাউন

৮ ডিসেম্বর, রবিবার বাতিল ট্রেনগুলি:
1. রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন- ২টি আপ ও ১টি ডাউন
2. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন- ১টি আপ ও ২টি ডাউন
3. রানাঘাট-শান্তিপুর- ১টি আপ ও ১টি ডাউন
4. রানাঘাট-লালগোলা- ১টি আপ ও ১টি ডাউন
5. শিয়ালদহ-শান্তিপুর- ১টি আপ ও ১টি ডাউন

অন্যদিকে, ৮ ডিসেম্বর রবিবার, শিয়ালদহ-লালগোলা স্পেশাল ট্রেনটি ভোর পৌনে ৪টার বদলে ভোর সওয়া ৪টেয় ছাড়বে এবং রানাঘাট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি, ৭ ডিসেম্বর ৩১৫৪১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল শান্তিপুরের বদলে রানাঘাটে শেষ হবে। ৮ ডিসেম্বর ৩১৫১২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল রানাঘাট থেকে যাত্রা শুরু করবে।

এই পরিবর্তন ও বাতিলের কারণে যাত্রীদের জন্য ভোগান্তি হতে পারে, তাই যাত্রীরা আগে থেকেই ট্রেনের সময়সূচি যাচাই করে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google