Ahmedabad serial blast: ইতিহাস গড়ে ৩৮ জনের ফাঁসির আদেশ আদালতের

২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদে প্রথম বোমা বিস্ফোরণ হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। মণিনগরে বিস্ফোরণটি ঘটে। মণিনগর ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আইনী প্রতিরক্ষা এলাকা। ৭০ মিনিট ধরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদে প্রথম বোমা বিস্ফোরণ হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। মণিনগরে বিস্ফোরণটি ঘটে। মণিনগর ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আইনী প্রতিরক্ষা এলাকা। ৭০ মিনিট ধরে আরও ২০টি বোমা হামলা হয়। বিস্ফোরণে ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হন। গোধরার ঘটনার বদলা নিতে ২০০২ সালে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন বলে খবর। শুক্রবার সেই ঘটনার নজিরবিহীন রায়দান দিল আহমেদাবাদের স্পেশাল কোর্ট।

এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে ফাঁসির সাজা শোনাল গুজরাটের বিশেষ আদালত। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। একসঙ্গে এতজনকে ফাঁসির সাজা এদেশে এই প্রথম।

   

সেইসময়ে টিফিনে বোমা রেখে সাইকেলে চাপিয়ে দেয় জঙ্গিরা। এই বিস্ফোরণগুলি জনবহুল এলাকা এবং বাজারে সংঘটিত হয়েছিল। বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি) এর সাথে যুক্ত জঙ্গিরা জড়িত ছিল। বিস্ফোরণের পাঁচ মিনিট আগে জঙ্গিরা সংবাদ সংস্থাগুলোকে একটি মেইলও পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল, ‘আপনারা যা খুশি তাই করুন। আপনি যদি থামাতে পারেন, তাহলে এটা বন্ধ করুন”।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google