রুকমা নয় মহুয়ার প্রেমে পরেছেন রাহুল! কে এই মহুয়া?

টলিপাড়ার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে, সন্দীপ্তাকে ছেড়ে নাকি রুকমার প্রেমে পরেছেন রাহুল। কিন্তু সে কথা নিজের মুখে অস্বীকার করে দিলেন অভিনেতা। তার বদলে জানান, ‘আমি মহুয়ার প্রেমে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
rahul

টলিপাড়ার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে, সন্দীপ্তাকে ছেড়ে নাকি রুকমার প্রেমে পরেছেন রাহুল। কিন্তু সে কথা নিজের মুখে অস্বীকার করে দিলেন অভিনেতা। তার বদলে জানান, ‘আমি মহুয়ার প্রেমে পরেছি’। কি, রাহুলের কথা শুনে নিশ্চয় ভালছেন কে এই মহুয়া! নিশ্চয় ইন্ডাস্ট্রির লোক! না মহুয়া টলিপাড়ার কেউ নন। নিতান্ত সাধারণ ঘরের মেয়ে। এখন সে কলেজ ছাত্রী। তবে গোটাটাই গল্পে। কালার্স বাংলার ‘বসন্তবিলাস মেসবাড়ি’-তে পা রাখতে চলেছেন তিনি। সেখানেই তাঁর নায়িকা ‘মহুয়া’ ওরফে নন্দিনী দত্ত। যাঁর প্রেমে নতুন করে পড়তে চলেছেন অভিনেতা।

রাহুল জানিয়েছেন, তাঁর চরিত্রের নাম টুকাইদা। অত্যন্ত ধনী পরিবারের ছেলে। যে খুব খুঁতখুঁতে। সারাক্ষণ পরিষ্কারের বাতিক। বারবার স্যানিটাইজার ব্যবহার করেন। নিজের ঘর, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে পাগল করেন। কিন্তু গানকে পেশা করতে সে কলকাতায় পা রাখে। এসেই দেখতে পায় মহুয়াকে। কলেজ লাইফে টুকাইদার প্রতি ক্রাশ ছিল মহুয়ার। কিন্তু সময়ের সঙ্গে ভুলেছে তার কলেজবেলার ক্রাশকে! তার পাশে অন্য কেউ। টুকাইদা ওরফে রাহুল তাকে মানতে নারাজ! রাহুল-মহুয়া কি মিলবে? নাকি আজীবন ‘প্রাক্তন’ হয়েই মহুয়ার জীবনে থেকে যাবেন তিনি? এই নিয়েই গল্প।

   

রাহুল-নন্দিনী ছাড়াও এখানে দেখা যাবে কাঞ্চন মল্লিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে টিভির পর্দায় ফের রাহুলে দেখতে পাবেন দর্শকরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google