বুধবার আরজি কর মামলার শুনানি, পিছল সময়

বুধবার সকালে সুপ্রিম কোর্টে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পাশাপাশি সেখানকার আর্থিক দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এবার ফের আরজি করে শুনানির সময় পিছিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Again, a Slip Petition in the Supreme Court, Hearing to Be Held in the Afternoon Instead of Morning on Wednesday

বুধবার সকালে সুপ্রিম কোর্টে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পাশাপাশি সেখানকার আর্থিক দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এবার ফের আরজি করে শুনানির সময় পিছিয়ে গেল। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে বুধবার বিকেলে এই মামলার শুনানি হবে। বুধবার বিকেল ৩টের সময় এই মামলা শোনা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে তালিকায় ৩৪ নম্বরে রয়েছে আরজি কর মামলা। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার শুনানি (Supreme Court Hearing On RG Kar Case)। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারের পরিবর্তে বুধবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছিল।

   

তবে এবার সেটাও বদল হল। এই নিয়ে পর পর দুবার শুনানি পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত আরজি কর মামলার। এই শুনানির সময় পিছিয়ে যাওয়ায় ইতিমধ্যেই বেশ হতাশ হয়ে পড়েছে সারা দেশের মানুষ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এর আগের বার রাজ্য সরকার জানিয়েছিল, হাসপাতালে রোগীকল্যাণ সমিতি পুনর্গঠন করছে তারা।

এমনকি হাসপাতালের কাজকর্মে আরও বেশি করে স্বচ্ছতা আনতে সার্বিক হাসপাতাল পরিচালন ব্যবস্থা (ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হচ্ছে বলেও জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। সেইসব ব্যবস্থা কতদূর এগোল সেটাও বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে জানানোর কথা রাজ্য সরকারের।

অন্যদিকে আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনার পর দুটি বিষয়ে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে। একটি মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আরজি করে আর্থিক দুর্নীতির মামলা। বর্তমানে এই দু’টিরই তদন্ত করছে সিবিআই। সেইসব নিয়েও শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

তবে বর্তমানে সকলেরই নজর রয়েছে দুপুর ৩টের সময় আরজি কর মামলার শুনানির দিকে। আজ শুনানির সময় আরজি কর মামলায় নতুন কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google