ISL: মনবীর সিং’র জোড়া গোলে জয় পেল ATK মোহনবাগান

মঙ্গলবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এফসি গোয়ার বিরুদ্ধে ০-২ গোলে জিতল ATK মোহনবাগান। খেলায় জোড়া গোল করে নায়ক পাঞ্জাব ‘পুত্তর’ মনবীর সিং।ম্যাচের ৩ মিনিটে লিস্টন কোলাসোর কর্ণার থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

মঙ্গলবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এফসি গোয়ার বিরুদ্ধে ০-২ গোলে জিতল ATK মোহনবাগান। খেলায় জোড়া গোল করে নায়ক পাঞ্জাব ‘পুত্তর’ মনবীর সিং।ম্যাচের ৩ মিনিটে লিস্টন কোলাসোর কর্ণার থেকে গোলপোস্টের বাদিক থেকে উচুতে বক্সের ছয় গজ দূর থেকে মনবীর সিং’র বিশ্বমানের হেডার এফসি গোয়ার জালে জড়াতেই সবুজ মেরুন ব্রিগেড ০-১ গোলের লিড পেয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১৪ সেকেন্ডের মাথায় ফের মনবীর সিং এফসি গোয়ার জালে বল জড়িয়ে দিতেই ০-২ গোলে এগিয়ে যায় ATK মোহনবাগান,এফসি গোয়ার বিরুদ্ধে। লেনি রদ্রিগেসের একটি থ্রু বলকে ডান দিক থেকে মনবীর সিং বক্সের ছয় গজ দূর থেকে ডান পায়ের শটে বল বিপক্ষের জালে জড়িয়ে দেয়। 

   

খেলার ৩৫ মিনিটে এফসি গোয়ার আনোয়ারের বা পায়ের শট সবুজ মেরুন শিবিরের গোলকিপার অমরিন্দর সিং বাহাতে ফিঙ্গার ট্রিপ করে, ভাগ্য খারাপ ডেরেক পেরার টিমের, আনোয়ারের জোরালো শট গোলপোস্টের ওপরে গিয়ে লাগে, গোলের সুযোগ সঙ্গে ম্যাচে ফিরে আসার সুবর্ণ সুযোগ দুইই হাতছাড়া হয়ে যায়। এমন সুযোগ হাতছাড়া হওয়ার মুহুর্তে পোড় খাওয়া কোচ ডেরেক পেরেরাও কিছুটা হতবাক হয়ে পড়েন।

মঙ্গলবার, মেরিনার্স দলের আক্রমন ভাগের মূল স্তম্ভদের ছাড়াই এলো মূল্যবান তিন পয়েন্ট। লিষ্টন-মনবীর দুই পালে ভর করে তরতরিয়ে ছুটলো মোহন-তরী। ডিফেন্স লাইনে তিরি-সন্দেশ জুটি ফিরতেই গোলের লকগেট বন্ধ হলো, পাকাপাকি ভাবে। আর এর সঙ্গেই১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি’র সাথে যুগ্ম ভাবে ISL লিগ শীর্ষে উঠে এলো ATK মোহনবাগান।

প্রসঙ্গত,ম্যাচের প্রথমার্ধে হুঠ করে ফ্লাডলাইট নিভে যায়,প্রায় ৮ মিনিট খেলা বন্ধ ছিল। এদিন মনবীর সিং এফসি গোয়ার বিরুদ্ধে অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করে,এই আফশোস রয়ে যাবে পাঞ্জাব পুত্তরের। মেরুন ব্রিগেড। শেষ চারের টিকিট কনফার্ম, এখন টার্গেট সবুজ মেরুন ব্রিগেডের এই সাফল্য ধরে রাখা। কেননা, সাফল্য পাওয়া আর ওই সাফল্যকে বজায় রাখাটাই এখন বড়ো চ্যালেঞ্জ জুয়ান ফেরান্দো এবং তার ছেলেদের কাছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google