Business Idea : মাত্র ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করে প্রতিমাসে করুন প্রচুর আয়

নিজের পায়ে কে না দাঁড়াতে চায়। বিশেষ করে চাকরির বাজারে যখন মন্দা। কিন্তু পকেটে টাকাও যে বেশি নেই। তাহলে উপায় (Business Idea)?  আপনার জন্য রয়েছে সুখবর। মাত্র ১০ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Business Idea

নিজের পায়ে কে না দাঁড়াতে চায়। বিশেষ করে চাকরির বাজারে যখন মন্দা। কিন্তু পকেটে টাকাও যে বেশি নেই। তাহলে উপায় (Business Idea)? 
আপনার জন্য রয়েছে সুখবর। মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শুরু করতে পারেন নিজের ব্যবসা। মাসে মাসে হতে আসবে মোটা টাকা। 

চক তৈরির ব্যবসা
পকেটে দশ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা সম্ভব। স্কুল, কলেজে এখনও চকের চাহিদা রয়েছে। বাজারেও রয়েছে ডিমান্ড। সাদা চকের সঙ্গে রঙিন চকও বানানো সম্ভব। জিমসাপ নামের এক ধরণের পাথর দিয়ে তৈরি পাউডার চক তৈরির প্রধান উপকরণ। 

   

Business Idea

টিপ তৈরির ব্যবসা
টিপের চাহিদা বরাবরের। বেশিরভাগ ঘরেই টিপ কেনার চল রয়েছে এখনও। বিদেশে চালান দেওয়া হয় টিপ। ব্যবসা শুরু করতে দরকার মাত্র ১২ হাজার টাকা। 

খাম তৈরির ব্যবসা 
কম ইনভেস্টমেন্ট করেই খাম তৈরির ব্যবসা শুরু করা সম্ভব। বাড়ি বসে এই ব্যবসা শুরু করতে চাইলে ১০ হাজার টাকা যথেস্ট। আর্থিক অবস্থা আরও একটু ভালো হলে ৩০ হাজার টাকাও বিনিয়োগ করা যেতে পারে। আর মেশিন কিনতে চাইলে খরচে বেশি হবে। প্রায় ২ থেকে ৫ লক্ষ টাকা। 

মোমবাতি তৈরির ব্যবসা
আউট অব ফ্যাশন হয়েও যেন আউট অব হয়নি মোমবাতি। ইলেকট্রিসিটির যুগে এখন সৌখিন সামগ্রী। বিশেষ অনুষ্ঠানে মোমবাতির জুড়ি মেলা ভার। ১০-২০ হাজার টাকায় শুরু করতে পারেন ব্যবসা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google