দিলজিৎ ও পিটবুলের জাদুকরী যুগলবন্দি, ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে এল নতুন চমক

হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবির মুক্তির দিন যত কাছে আসছে তত দর্শকদের উন্মাদনার সৃষ্টি হচ্ছে। আর এই ছবিতে একের পর এক চমক সামনে এসেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bhool-bhulaiyaa-3-song

হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবির মুক্তির দিন যত কাছে আসছে তত দর্শকদের উন্মাদনার সৃষ্টি হচ্ছে। আর এই ছবিতে একের পর এক চমক সামনে এসেই চলেছে। এবার নতুন চমক দিলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এই চমক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়ে গিয়েছে।

‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবিতে দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যাবে বিশ্বখ্যাত গায়ক পিটবুলকে। কার্তিক (Kartik Aaryan) তার সোশ্যাল মিডিয়াতে ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) টাইটেল ট্রেকের একটি ছোট টিজার প্রকাশ করে লিখেছেন, ‘দিলজিৎ এবং পিটবুলের যুগলবন্দিতে রুহ বাবাকে চিনবেন বিশ্বের মানুষ ৷ যা খুব মজাদার হতে চলেছে ৷’ এরপরই টিজারে সেই পুরোনো গানের চেনা সুর ব্যাকগ্রাউন্ডে বাজছে। তাতে গলা মেলাতে দেখা গেল পিটবুল ও দিলজিৎ ৷ তাদের গানের তালে চেনা মেজাজে রুহবাবা অর্থাৎ কার্তিক আরিয়ান(Kartik Aaryan) ৷

   

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার আর যা ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। ছবি ট্রেলারে নানা চমকের দেখা মিলেছে। যেমন একদিকে মঞ্জুলিকা হিসাবে ধরা দিয়েছেন বিদ্যা বালন (Vidya Balan) আবার অন্যদিকে মাধুরি দিক্ষিত কেউ বলতে দেখা গেছে তিনি মঞ্জুলিকা। তাহলে ছবিতে আসল মঞ্জুলিকা কে? উত্তর মিলবে সিনেমা হলে।

পাশাপাশি ট্রেলারটিতে কার্তিক, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহুর্তের দেখা গিয়েছে। তৃপ্তি দিমরি (Tripti Dimri) সঙ্গে কার্তিকের রোমান্সে কিছু ঝলক দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে।শোনা গিয়েছে ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকেও। আগামী দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পাবে অনীশ বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ৩'(Bhool Bhulaiyaa 3) ।

উল্লেখ্য, এই একই সময়ে অজয় দেবগণ অভিনীত ‘সিংঘম অ্যাগেইন ’ মুক্তি পাবে। ‘সিংঘম’ ও তার পর পর সিক্যুয়েল, সবকটাই ব্লকবাস্টার হিট। রোহিত শেট্টির এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ সবসময়ই উর্দ্ধমুখী। অন্যদিকে, হরর কমেডি ‘ভুলভুলাইয়া থ্রি’(Bhool Bhulaiyaa 3) নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে যথেষ্ট উচ্চাশা তৈরি হয়েছে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google