ব্লাউজ ছাড়াই রাস্তায় শাড়ি পরে উরফি জাভেদ

ব্লাউজ ছাড়া শাড়ি পরেই রাস্তায় বেরিয়ে পড়লেন অভিনেত্রী উরফি জাভেদ। যা দেখে নেটজনতার একাংশের চক্ষু চড়খগাছ। এতদিন উরফিকে দেখা যেত অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোতে,কিন্তু এবার ব্লাউজ ছাড়া অভিনেত্রীর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
urfi-javed

ব্লাউজ ছাড়া শাড়ি পরেই রাস্তায় বেরিয়ে পড়লেন অভিনেত্রী উরফি জাভেদ। যা দেখে নেটজনতার একাংশের চক্ষু চড়খগাছ। এতদিন উরফিকে দেখা যেত অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোতে,কিন্তু এবার ব্লাউজ ছাড়া অভিনেত্রীর দুধসাদা ত্বক দেখে মুগ্ধ উরফির ইন্সট্রা পরিবারের সদস্যরা।

বিগ বস ওটিটিতে প্রথম নজর কেড়েছিলেন উরফি।তারপর থেকে অভিনয়ের জন্য নয়,উরফির সাহসী পোশাক এবং বিতর্কিত মন্তব্যের জন্যই শিরোনামে থাকেন।তাই ভক্তদের কাছে তিনি ‘সস্তার ক্যাটরিনা কাইফ’ নামেই জনপ্রিয়।যদিও উরফির তাতে ‘ডোন্ট কেয়ার’।তাঁর দাবি,এসবে তাঁর কিছুই আসে-যায় না। এইসব ট্রোলিং তাঁর কেরিয়ার নষ্ট করতে পারবে না। তবে, উরফিকে নিয়ে যতই ট্রোল হোক, তাঁর ছবি-ভিডিও কিন্তু ভাইরাল হতে সময় নেয় না। নতুন ছবিতে উরফিকে দেখা গেল ব্লাউজ ছাড়াই শাড়ি পরে।

   

বিগ বস ওটিটি ছাড়াও উরফিকে দেখা গিয়েছে ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’-তে অবনি-র চরিত্রে।তিনি অভিনয় করেছেন ‘মেরি দুর্গা’, ‘বেপনাহ’, ‘ পাঞ্চ বিট সিজন টু’,স্টার প্লাসের ধারাবাহিক ‘ চন্দ নন্দিনী’-তে। ২০২০-তে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-তে শিবানী ভাটিয়ার চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন উরফি।পরবর্তী সময়’কসৌটি জিন্দগি কি’তে তনিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google