লঞ্চ হয়েই সাড়া ফেলেছে, এবারে দাম ঘোষিত হল MG Windsor EV-র

গত ১১ সেপ্টেম্বর ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে লঞ্চ হয়েছে এমজি উইন্ডসর ইভি (MG Windsor EV)। এবারে গাড়িটির দাম ঘোষণা করল সংস্থা। এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) জানিয়েছে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
MG Windsor EV

গত ১১ সেপ্টেম্বর ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে লঞ্চ হয়েছে এমজি উইন্ডসর ইভি (MG Windsor EV)। এবারে গাড়িটির দাম ঘোষণা করল সংস্থা। এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) জানিয়েছে, তাদের এই গাড়ির দাম ১৩.৫০ লক্ষ থেকে ১৫.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এর মধ্য়েই ধরা রয়েছে ব্য়াটারির মূল্য়ও। আবার ব্য়াটারি রেন্টাল অপশনের বদলে যারা ফিক্সড ব্য়াটারি সহ কিনবেন তাদের জন্য ৩.৫ লক্ষ টাকা বেশি পড়বে। 

MG Windsor EV: ভ্য়ারিয়েন্ট

   

এমজি মোটর তাদের এই গাড়িটি একটি ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বা সিইউভি বলে দাবি করেছে। এটি তিনটি ভ্য়ারিয়েন্টে অফার করা হয়েছে – Excite, Exclusive ও Essence। বাজারে এই গাড়ির প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Tata Nexon EV, Tata Punch EV ও Mahindra XUV400। 

MG Windsor EV: ফিচার

এমজি উইন্ডসর ইভি-তে উল্লেখযোগ্য় ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ১৫.৬-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল,  ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, একটি বিস্তৃত কাচের ছাদ এবং শীর্ষ ট্রিমে এরো লাউঞ্জ সিট। গাড়িটি চারটি রঙে পাওয়া যাচ্ছে – স্টারবার্স্ট ব্ল্যাক, পার্ল হোয়াইট, ক্লে বেইজ এবং ফিরোজা গ্রিন।

রেট্রো বাইকের বাজারে আলেড়ন ফেলতে আসছে ক্লাসিক ৬৫০, কতটা শক্তিশালী?

প্রসঙ্গত, ভারতের বাজারে সদ্য় লঞ্চ হওয়া এমজি উইন্ডসর ইভি (MG Windsor EV) ফুল চার্জে ৩৩২ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। এর মোটর থেকে ১৩৪ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে রয়েছে চারটি রাইডিং মোড – ইকো+, ইকো, নর্মাল এবং স্পোর্ট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google