আমেরিকায় ভারতীয় দূতাবাসের ক্যাম্পাসে মিলল কর্মকর্তার মৃতদেহ, তীব্র চাঞ্চল্য

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে আচমকাই চাঞ্চল্য। দূতাবাসের ক্যাম্পাসে এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল। তার মৃত্যুতে সবাই শোকাহত। তার মৃত্যুর কারণ খুঁজতে শুরু করেছে স্থানীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে আচমকাই চাঞ্চল্য। দূতাবাসের ক্যাম্পাসে এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল। তার মৃত্যুতে সবাই শোকাহত। তার মৃত্যুর কারণ খুঁজতে শুরু করেছে স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা। ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় দূতাবাসও কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ভারতীয় দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাতে চাই যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যায় মারা গেছেন। আমরা শীঘ্রই মৃতদেহ ভারতে পাঠানোর জন্য সমস্ত সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি।‘

   

এই বিবৃতিতে বেশি কিছু বলা হয়নি। তবে জানানো হয়েছে, ‘পরিবারের গোপনীয়তার কথা ভেবে, মৃতের সম্পর্কে খুব বেশি বিশদ বিবরণ প্রকাশ করা হচ্ছে না। এই শোকের মুহুর্তে পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।‘

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google