Job Vacancy: কলকাতায় ভারতীয় জাদুঘরে কোন কোন পদে নিয়োগ হবে জেনে নিন

Job Vacancy: সুখবর! ভারতীয় জাদুঘরে এবার চাকরি করতে পারবেন আপনিও। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই স্বশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সম্প্রতি এই বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Museum, Kolkata

Job Vacancy: সুখবর! ভারতীয় জাদুঘরে এবার চাকরি করতে পারবেন আপনিও। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই স্বশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সম্প্রতি এই বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Indian Museum Recruitment 2024)। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে জাদুঘরের কলকাতা দফতরের জন্য হবে এই নিয়োগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইন এবং অফলাইন – দুটো মাধ্যমেই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্ডিয়ান মিউজ়িয়ামের কলকাতা দফতরের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

Indian Museum Recruitment 2024 –
পদের নাম – হিন্দি ট্রান্সলেটর বা অনুবাদক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মডেলার এবং গাইড লেকচারার (জ়ুলজি)।

   

বেতন – বিভিন্ন পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৯,২০০-৯২,৩০০ টাকা।

শূন্যপদ – মোট শূন্যপদের সংখ্যা চার।

বয়স – সমস্ত পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর।

উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়।

যোগ্যতা – মডেলার পদের ক্ষেত্রে আবেদনকারীদেরকে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত আর্ট কলেজ থেকে কোনও বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা এবং মডেলিংয়ে স্পেশালাইজ়েশন থাকতে হবে। এর সঙ্গে মডেলিংয়ে তিন বছর ন্যূনতম অভিজ্ঞতা থাকা আবশ্যিক। বাকি পদগুলির যোগ্যতার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ তারিখ – আগামী ১৪ অক্টোবর আবেদনের শেষ দিন।

যারা আবেদন করতে ইচ্ছুক তারা বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানা এবং মেল আইডিতে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও তথ্য জানতে হলে ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি জেনে নিন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google