গোপনে বিয়ে সেরে ফেলেছেন যশ-নুসরত!

কলকাতা: না লিভ-ইন নয়! বিয়ে করেই একসঙ্গে থাকছেন যশ ও নুসরত! নায়িকার মন্তব্যের জেরে ফের যশ-নুসরত বিয়ের আগুনে ঘি পরেছে। নানা মুনির নানান কথায় ছয়লাপ…

nusrat

কলকাতা: না লিভ-ইন নয়! বিয়ে করেই একসঙ্গে থাকছেন যশ ও নুসরত! নায়িকার মন্তব্যের জেরে ফের যশ-নুসরত বিয়ের আগুনে ঘি পরেছে। নানা মুনির নানান কথায় ছয়লাপ টলিপাড়া। কেউ বলছেন, ‘মিডিয়ার সামনে সত্যি গোপন করছেন নায়িকা’। কারো মতে, ‘নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন না নায়িকা।

তাই হয়তো ছুপিসারে বিয়ে করে ফেলেছেন’। ঈশানের জন্মের পরে নুসরত নিজে মুখেই বলেছিলেন, তিনি ও যশ বাচ্চার যথার্থ দেখাশোনা করছেন। কিন্তু যশের সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। আর তাতেই শুরু হয়েছে জলঘোলা, যা এখনও টলিপাড়ার হট গসিপ।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ আর তিনি কবে বিয়ে করছেন জিজ্ঞাসা করায়, নুসরত বলেন, ‘আপনি কী ভাবে জানলেন আমি বিবাহিত নই?’ একই সঙ্গে তিনি আরও জানান, ‘আমাদের আবার বিয়ে করার কোনও দরকার নেই।’ নায়িকার এমন মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও এখনও যশের বিয়ে প্রসঙ্গটা নিয়ে সোজাসুজি কিছুই বলেনি অভিনেত্রী। নুসরতের ব্যক্তব্য, ‘আমি জানি না, এটা নিয়ে মানুষের কেন এত কৌতুহল। সবাই আমায় বিয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে। আপনারা কী ভাবেন? আমি সবাইকে ডেকে বলব, শুনছেন আমি বিয়ে করছি। এরকমই যদি হয়, তাহলে আপনি ভুল আশা করছেন।’

গত বছর অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান সন্তানের জন্ম দেন। নাম রাখেন ঈশান। ২০২০-র ডিসেম্বর থেকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকছেন নুসরত।