হাজার জলঘোলার পর ‘ঠাকুরপো’-র সঙ্গে আংটি-বদল সারলেন দেবলীনা

অনেকদিন ধরেই জলঘোলা চলছে তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু কিছুতেই এবিষয় মুখ খুলতে নারাজ ছিলেন তারা। প্রশ্ন করলে বার বার এড়িয়ে যেতেন। তবে মঙ্গলবার সব জল্পনায় জল দিয়ে ইনস্টাগ্রামে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

অনেকদিন ধরেই জলঘোলা চলছে তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু কিছুতেই এবিষয় মুখ খুলতে নারাজ ছিলেন তারা। প্রশ্ন করলে বার বার এড়িয়ে যেতেন। তবে মঙ্গলবার সব জল্পনায় জল দিয়ে ইনস্টাগ্রামে আংটিবদলের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর ভাগ করে নিলেন তারকা-জুটি।

প্রেমিক বিশাল সিংহের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন দেবলীনা ভট্টাচার্য। অনামিকায় বিশালের দেওয়া আংটি পরে সম্পর্কের শিলমহর দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি তারা পোস্ট করেছেন তা দেখে বোঝা যাচ্ছে খুব খুশি এই তারকা জুটি।

   

devoleena-bhattacharjee

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে বিশালের সঙ্গে আলাপ দেবলীনার। প্রথমে আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এ বার সংসারমুখী হচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, সেখানে ‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করছিলেন বঙ্গতনয়া। তাঁর দেওর ‘জিগার মোদি’-র চরিত্রে ছিলেন বিশাল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google