সপ্তাহের শেষে সোনা-রুপোর দামে বিরাট চমক, জানুন ২৪ ক্যারটের রেট

সপ্তাহের শেষে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক মিলল। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর সোনা এবং রুপো, এই দুই ধাতুর দামেই বড়সড় চমক দেখা গেল। আপনিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold Price Sees Big Change Today: Check 22 and 24 Carat Gold Prices on 2nd July

সপ্তাহের শেষে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক মিলল। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর সোনা এবং রুপো, এই দুই ধাতুর দামেই বড়সড় চমক দেখা গেল। আপনিও কি কলকাতার বাসিন্দা? সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন রেট।

বিগত টানা ১০ দিনেরও বেশি সময় ধরে শহরে সোনা এবং রুপোর দাম ক্রমশ নিম্নমুখী ছিল। এমনিতে ভারতের চারটি মহানগরের অন্যতম কলকাতায় সোনা ও রুপোর গয়নার ব্যাপক চাহিদা রয়েছে। বাঙালিদের মধ্যে সোনা এবং রুপো নিয়ে আলাদাই এক ভালো লাগা কাজ করে। ফলে যতই দাম হোক না কেন, একটু হলেও সোনা-রুপো কেনেন মানুষ। আজও কি দাম কমল? নাকি কমল? জেনে নিন ঝটপট।

   

সারা বাংলার মানুষ সোনা কেনাকে শুভ বলে মনে করে। তবে আজ সোনা বা রুপোর দামে কিন্তু কোনওরকম স্বস্তি মেলেনি। কারণ আজ এক ধাক্কায় অনেকটাই দাম বেড়ে গেল। ৫০০০ টাকারও বেশি দাম বেড়েছে। আজ শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৫১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,১০০ টাকায়। ১০০ গ্রামের দাম ৫১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭২,০০০ টাকা।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, ২৪ ক্যারটে ১০ গ্রামে সোনার দাম ৫৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,৩১০ টাকায়। ১০০ গ্রামের দাম ৫৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩৩,১০০ টাকা। অন্যদিকে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৪২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৯৮০ টাকায়। ১০০ গ্রামের দাম ৪২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৯,৮০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বেড়েছে। ২০০০ টাকা অবধি রুপো আজ মহার্ঘ্য হয়েছে। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭,০০০ টাকায়।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google