হালকা ওজনের ইলেকট্রিক স্কুটি লঞ্চ হল, দাম মাত্র 56,000 টাকা

জেলিও ইবাইকস (Zelio Ebikes) ভারতে তাদের ইভা-সিরিজের ইলেকট্রিক স্কুটার রেঞ্জের আপডেট ভার্সন লঞ্চের কথা ঘোষণা করল। এগুলির দাম ৫৬,০৫১ টাকা থেকে ৯০,৫০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ইভা-সিরিজের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Zelio-EBike

জেলিও ইবাইকস (Zelio Ebikes) ভারতে তাদের ইভা-সিরিজের ইলেকট্রিক স্কুটার রেঞ্জের আপডেট ভার্সন লঞ্চের কথা ঘোষণা করল। এগুলির দাম ৫৬,০৫১ টাকা থেকে ৯০,৫০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ইভা-সিরিজের আওতাধীন মডেলগুলি হচ্ছে – Eeva, Eeva Eco ও Eeva ZX+। এই পরিবেশবান্ধব স্কুটিগুলি ছাত্র থেকে চাকুরিজীবী, সকলের জন্যই আদর্শ। 

সংস্থা সূত্রে জানানো হয়েছে, ইভা-সিরিজের ইলেকট্রিক স্কুটারগুলি নিত্যদিন চলাফেরার জন্য উপযুক্ত হিসেবে গরে তোলা হয়েছে। শক্তির উৎস হিসেবে এতে রয়েছে একটি বলিষ্ঠ বিএলডিসি মোটর। যা ৭২ ভোল্ট শক্তি উৎপাদনে সক্ষম। এগুলির ওজন ৮০ কেজি। আবার ভারোত্তলন ক্ষমতা ১৮০ কেজি। রয়েছে দু’চাকায় ড্রাম ব্রেক, অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং ডিজিটাল ডিসপ্লে। গ্রে, হোয়াইট, ব্ল্যাক ও ব্লু কালারে এগুলি অফার করা হয়েছে। আবার পাঁচ রকম ব্যাটারি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

   

Eeva Eco

দারুণ পারফরম্যান্স যুক্ত Eeva Eco একটি বলিষ্ঠ বিএলডিসি মোটর। যা ৬০ ভোল্ট শক্তি উৎপাদনে সক্ষম। এর ওজন ৮০ কেজি। আবার ওজন বহনের ক্ষমতা ১৮০ কেজি। রয়েছে দু’চাকায় ড্রাম ব্রেক, অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং ডিজিটাল ডিসপ্লে। গ্রে, হোয়াইট, ব্ল্যাক ও ব্লু কালারে এগুলি অফার করা হয়েছে। আবার পাঁচ রকম ব্যাটারি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

লঞ্চের কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ ঘোষণা সংস্থার, রইল Royal Enfield Classic 350-র চার হাইলাইট

Eeva ZX+

Eeva ZX+ একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার। এতে রয়েছে একটি ৭২ ভোল্ট বিএলডিসি মোটর। এর ওজন ৯০ কেজি। আবার ১৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। আছে দু’চাকায় ড্রাম ব্রেক, অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং ডিজিটাল ডিসপ্লে। গ্রে, হোয়াইট, ব্ল্যাক ও ব্লু কালারে এগুলি অফার করা হয়েছে। আবার পাঁচ রকম ব্যাটারি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, জেলিও ইবাইকস-এর (Zelio Ebikes) ইভা সিরিজের স্কুটিগুলিতে দেওয়া হয়েছে লেড ও লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ব্যাটারি-তে ১ বছর বা ১০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়্যারান্টি অফার করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google