সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী

 ঊর্বশী বরাবরই অভিনয়ের তুলনায় ফ্যাশনের জন্য শিরোনামে থাকেন। মাঝেমধ্যেই ঊর্বশীকে দেখা যায়,শো স্টপার হয়ে হাঁটতে।ঊর্বশীর দুর্দান্ত পোশাক,স্টাইল স্টেটমেন্ট ও সৌন্দর্যের জন্য সব সময় ইয়াং জেনারেশনের নজরে থাকেন।সোশ্যাল মিডিয়ায় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
urbashi

 ঊর্বশী বরাবরই অভিনয়ের তুলনায় ফ্যাশনের জন্য শিরোনামে থাকেন। মাঝেমধ্যেই ঊর্বশীকে দেখা যায়,শো স্টপার হয়ে হাঁটতে।ঊর্বশীর দুর্দান্ত পোশাক,স্টাইল স্টেটমেন্ট ও সৌন্দর্যের জন্য সব সময় ইয়াং জেনারেশনের নজরে থাকেন।সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।তাঁর নতুন নতুন স্টাইল দেখার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা।ঊর্বশীর নতুন ছবি পোস্ট হতেই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা।

কিছুদিন আগেই প্রেমিক ঋষভ পন্থকে কটাক্ষ করার অভিযোগে তাঁকে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়তে হয়।সদ্যই তিনি ব্রালেট ও হাই স্লিট স্কার্টে উষ্ণতা ছড়িয়েছেন।ঊর্বশী শুধু ছবি অথবা ভিডিওই শেয়ার করেননা,এর সঙ্গে তাল মিলিয়ে প্রচুর রিলও শেয়ার করেন। যা শেয়ারের কিছুক্ষণের মধ্যেই মিলিয়ন ভিউ পেরিয়ে যায়।

   

সম্প্রতি এমনই একটি রিল তিনি শেয়ার করেছেন নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে।যেখানে পাউডার পিঙ্ক রঙের স্ট্র্যাপ লেস ব্রালেট ও তার সঙ্গে মানানসই হাই স্টিল স্কার্টে দেখা যায় তাঁকে। এই দুই পোশাকের সঙ্গেই ন্যাচারাল মেকআপে একদম আই সুদিং লুকে ধরা দেন অভিনেত্রী। যে লুকের প্রশংসা করেন সকলে।এই লুকের ২টি ভিডিও বা রিল শেয়ার করেছেন অভিনেত্রী। যার মধ্যে একটিতে তাঁকে সি বিচের ধারে এই লুকে দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে কোনও শ্যুটিং স্পট থেকে ভিডিওটি তোলা হয়েছে। পরে আরেকটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তাঁকে কোনও একটি রিসর্টে হাঁটতে দেখা যাচ্ছে।তবে সেখানেই শেষ নয়, শনিবার ঊর্বশী ফের দুটি রিল শেয়ার করেছেন।নতুন ভিডিও দুটিতে প্রচুর লাভ রিয়্যাক্ট আসে।যা ইতিমধ্যেই ৪৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছে।সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লাইট ক্যামেরার সামনে শো স্টপার হিসেবে পোজ দিতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google