ময়দানের ‘হীরে’র সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল

নয়া ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ব্রিগেডকে ও শক্তিশালী করার লক্ষ্য ছিল লাল-হলুদের। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Explosive Performance by East Bengal's Hira Mondal After Winning the Kolkata Derby

নয়া ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ব্রিগেডকে ও শক্তিশালী করার লক্ষ্য ছিল লাল-হলুদের। সেক্ষেত্রে প্রভাত লাকরা ও মার্ক জোথানপুইয়ার পাশাপাশি হীরা মন্ডলের (Hira Mondal) দিকে ও বাড়তি নজর ছিল এই প্রধানের। তবে এই বাঙালি লেফট ব্যাককে দলে পাওয়ার ক্ষেত্রে আইএসএলের আরও একাধিক ক্লাব আগ্ৰহ প্রকাশ করলে ও শেষ পর্যন্ত বাজিমাত করে মশাল ব্রিগেড।

   

মূলত দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার উদ্দেশ্যে তাঁকে দলে টেনেছিল ইস্টবেঙ্গল। তারপর থেকেই যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে হীরা মন্ডলের পারফরম্যান্স সহজেই মন জয় করেছে সকলের। সঠিক সময় তিনি যে কতটা কার্যকরী সেই প্রমাণ মিলেছে একাধিক ক্ষেত্রে। সেজন্য সবদিক মাথায় রেখেই এবার হীরা মন্ডলের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট।

যারফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে। বিশেষ সূত্র মারফত খবর, খুব শীঘ্রই তাঁকে আনা হতে চলেছে লাল-হলুদের সিনিয়র দলে। যারফলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে পারে এই প্রধানের রক্ষণভাগ। বর্তমানে নিজের দুরন্ত ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য হীরা মন্ডলের।

বছর কয়েক আগে লাল-হলুদ জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন হীরা। ইন্ডিয়ান সুপার লিগে দলের হতশ্রী অবস্থা থাকলেও তাঁর পারফরম্যান্স মন জয় করেছিল সমর্থকদের। পরবর্তীতে এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিতে চলে যান তিনি। কিন্তু সেখানে নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ পাননি এই ডিফেন্ডার। পরবর্তীতে নর্থইস্ট ইউনাইটেড হয়ে এবার ফের এসেছেন লাল-হলুদে। অতীত ভুলে এখানেই নিজের সেরাটা দিতে চান এই তারকা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google