মেঘলা আকাশ, সপ্তাহ জুড়েই বৃষ্টিতে ভিজবে শহর

শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ (Weather today)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষেই বৃষ্টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata and West Bengal weather update on Monday

শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ (Weather today)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে । বাংলাদেশের উত্তরাংশে অবস্থান করছে নিম্নচাপ। এবং ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের ওপর দিয়েই ঝাড়খণ্ডের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস (Weather today)। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে।

সিবিআইয়ের মুখে কুলুপ! ‘নো কম্প্রোমাইস’ জুনিয়র চিকিৎসকদের, এবার কী পদক্ষেপ?

   

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

স্বামীর প্রেমিকার বিরুদ্ধে স্ত্রীর গার্হস্থ্য হিংসার মামলা খারিজ বোম্বে হাইকোর্টের

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারীবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলেই নবান্ন অভিযান, রাজ্যের আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই সময়ে সারা জেলাজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে মোটের উপর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সেই তুলনায় কম বৃষ্টিপাত হবে। আগামী ৩০ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাজ্যের নানান প্রান্তে বৃষ্টিপাত হবে। পরের সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google