হাওড়া থেকে আচমকা বাতিল ট্রেন, মাথায় হাত যাত্রীদের

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনি কি আজ হাওড়া থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন বা টিকিট কাটার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Railway announced puja special train

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনি কি আজ হাওড়া থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন বা টিকিট কাটার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ বৃহস্পতিবার আচমকা বাতিল হয়ে গেল ট্রেন (Train Cancelled)।

আজ দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন ট্রেন নম্বর ১২৮৩৯ হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল বাতিল থাকবে। ইতিমধ্যে যাত্রী হয়রানির জন্য ক্ষমা চেয়েছে রেল। এদিকে এহেন ট্রেন বাতিলের জন্য স্বাভাবিকভাবেই যাত্রীদের মাথায় হাত পড়বে তা বলাই বাহুল্য।

   

এর পাশাপাশি আজ বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে রেলের তরফে। যেমন ট্রেন নম্বর ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস আজ দুপুর ১৫:২০-র বদলে রাত ২৩:৫৫ নাগাদ ছাড়বে। সেইসঙ্গে ট্রেন নম্বর ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস দুপুর ১৫:০০-র বদলে রাত ০০:৩০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

আজ হাওড়া থেকেও বহু ট্রেন দেরিতে ছাড়বে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রেলের তরফে। যেমন ট্রেন নম্বর ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ৬:৪৫টার পরিবর্তে সকাল ৯:৩০ মিনিটে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপর ট্রেন নম্বর ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ টার পরিবর্তে দুপুর ১৩.২০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। ট্রেন নম্বর ২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারী এক্সপ্রেস দুপুর ১৪.২৫টার পরিবর্তে বিকেল ১৭:১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

এছাড়া ট্রেন নম্বর ২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেস সন্ধে ১৮.২৫ টার পরিবর্তে রাত ২১:১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google