আপনার সখের বাগানে লাগান হিং গাছ, জেনে নিন রোপণ পদ্ধতি

হিং বা অ্যাসফোটিডা (Asafoetida) হলো একটি তিক্ত মশলা যা উদ্ভিদের শিকড় থেকে পাওয়া যায়। এটি সাধারণত ভারতীয়রা রান্নার কাজে ব্যবহার করে থাকে। এটি খাবারের স্বাদ বদলে দেয়। এর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

হিং বা অ্যাসফোটিডা (Asafoetida) হলো একটি তিক্ত মশলা যা উদ্ভিদের শিকড় থেকে পাওয়া যায়। এটি সাধারণত ভারতীয়রা রান্নার কাজে ব্যবহার করে থাকে। এটি খাবারের স্বাদ বদলে দেয়। এর তিব্র সুবাসের কারণে অল্প পরিমাণে ব্যবহার করা হয় রান্নার কাজে। বাড়িতে যখন কোনও সুস্বাদু খাবারের কথা হয়, তখন হিংয়ের ফোড়ন অত্যন্ত জনপ্রিয়।

তবে, বাজারে পাওয়া হিং অনেক সময় প্রাকৃতিক বা সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। এ ক্ষেত্রে বাড়িতেই হিং গাছ লাগানো যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই গাছটি পাহাড়ি অঞ্চলে জন্মায়, তবে বাড়ির বাগানেও এই গাছ লাগানো যেতে পারে। তাই বাড়ির বাগানে হিং গাছ লাগানো এবং যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি জেনে নিন। 

   

তৎকাল টিকিটের দুর্ভোগ এড়াতে সাহায্য নিন এই অনলাইন অ্যাপের, পেয়ে যান কনফার্ম টিকিট

মাটিতে সার দিয়ে টবে লাগাতে পারেন হিং গাছ। হিং গাছের জন্য পাথুরে, বেলে, দ্রুত জল নিষ্কাশনকারী মাটি প্রস্তুত করতে হবে। হিং গাছ লাগাতে টবে কিছু পাথুরে জিনিস মাটির সঙ্গে মেশাতে হবে। বালুকাময় মাটি বানাতে ৫০ শতাংশ বাগানের মাটির সঙ্গে ২৫০ গ্রাম ক্যালসিয়াম পাউডার এবং পারলাইট বা পিউমিস যুক্ত করতে হবে। এই গাছের জন্য ঠান্ডা ও শুষ্ক অবস্থার প্রয়োজন।

সেই কারণে সরাসরি রোদে রাখা যাবেনা এই গাছকে। তাই আপনার বাড়ির ছাওয়া যুক্ত বাগান অথবা বারান্দা উপযুক্ত স্থান। গাছটি 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। হিং গাছে হলুদ রঙের ছোট ফুল আসে। এর পাতা ফার্নের মতো বড় হয়। হিং গাছে কোনও ফল পাওয়া যায় না। বরং এটি এর মূল এবং কাণ্ডে এক ধরনের গাম পাওয়া যায়। হিং পাওয়ার জন্য মূল এবং কাণ্ডকে একটু কাটতে হবে। এতে যে গামের মতো রস বের হবে, সেটি বাতাসে শুকিয়ে হিংয়ে পরিণত হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google