Pori Moni: মাদক মামলা পিছুটান, সন্তানসম্ভবা পরী সাঁঝবেলায় ফের ‘কবুল’ বলবেন

জীবন যেমন চায় তেমনই থাকি, দর্শকদের তথা গুণমুগ্ধদের বারবার এমনই বার্তা দিয়েছেন ঢাকাইয়া ছবির নায়িকা সামসুজ্জাহান স্মৃতি পরীমনি (PoriMoni)। সেই নতুন জীবনের টানে ফের বিয়ের আসরে ঢালিউড অভিনেত্রী। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

জীবন যেমন চায় তেমনই থাকি, দর্শকদের তথা গুণমুগ্ধদের বারবার এমনই বার্তা দিয়েছেন ঢাকাইয়া ছবির নায়িকা সামসুজ্জাহান স্মৃতি পরীমনি (PoriMoni)। সেই নতুন জীবনের টানে ফের বিয়ের আসরে ঢালিউড অভিনেত্রী। টলিউডে সমান জনপ্রিয় পরী। শুক্রবার তিনি বিয়ে করছেন। পঞ্চমবার বিয়ে তাঁর।

যদিও পরীমনি আগেই জানিয়েছেন সম্প্রতি তিনি গোপনে বিয়ে করেছেন নায়ক শরিফুল রাজকে। আরও জানান তিনি সন্তানসম্ভবা। এই সংবাদে হইহই পড়ে যায় বাংলাদেশ ও টলিউডে। সন্তানসম্ভবা পরীমনি শুক্রবার আত্মীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিক বিয়ে করছেন। সাঁঝবাতি জ্বললেই পরীর সাজে বিয়ের কবুলনামা পাঠ করবেন।

   

Porimoni

পরীমণি ও শরিফ রাজের ভাষ্যমতে, তাঁদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর  বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।  

গত ১৭ অক্টোবর বিয়ে করলে আবার বিয়ে কেন? প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি নিজেই। তিনি জানান, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।

আন্তর্জাতিক মাদক কারবারে জড়িত পরী

বিয়ের অনুষ্ঠানেও পরীমনিকে নিয়ে বিতর্ক কম নয়। তাঁর নামে আন্তর্জাতিক মাদক কারবার মামলা চলছে। এই মামলায় জেল খেটেছেন পরীমনি। পুরো ঘটনাটি ছিল চরম নাটকীয়। পরীমনি আচমকা অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ করে খুনের চেষ্টা হয়েছিল। এতে জড়িত বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নাসির। মানহানির মামলা করবেন বলে জানান।

আরও পড়ুন:  PoriMoni: ভয়াবহ মৃত্যু দেখা জীবনে ঘনঘন বিয়ে ভাঙার রেকর্ড, শ্রাবন্তীকে টেক্কা পরীমনির

এরপর পরীমনির ঢাকার অভিজাত এলাকা বনানীর ফ্ল্যাটে হানা দেয় ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বাহিনী ও পুলিশ। সেই অভিযানে পরীমনির ফ্ল্যাট থেকে নিষিদ্ধ ইয়াবা মাদক সহ অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাক মেলিং করার প্রমান মিলেছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। পরীমনির সঙ্গে বাংলাদেশের প্রভাবশালীদের যোগাযোগ সূত্র উঠে আসে। আন্তর্জাতিক মাদক কারবারে তিনি জড়িয়ে পড়েন। কলকাতার টলিউড মহলের কয়েকজন এই কারবারে জড়িত বলে জানায় ঢাকার পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এমনই মাদক কারবার মামলার পেছুটান নিয়ে ফের বিয়ের আসরে পরীমনি। তিনি জানিয়েছেন, জেলে থেকে বের হওয়ার পর যাকে পাশে পেয়েছি সেই শরিফুলকে বিয়ে করছি। আমার সন্তানের পিতা রাজ।

আনুষ্ঠানিক বিয়েতে রাজের তরফে বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো  থাকছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google