Uttar Dinajpur: উত্তর দিনাজপুরে পার্সেল বোমা বিস্ফোরণ, নাশকতার ছক ধরেই তদন্ত

সাধারণতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে নাশকতার চেষ্টা। অন্তত উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণের পর এমনই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পিছনে আসছে রাজ্য সরকারকে দেওয়া কেএলও হুমকি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সাধারণতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে নাশকতার চেষ্টা। অন্তত উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণের পর এমনই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পিছনে আসছে রাজ্য সরকারকে দেওয়া কেএলও হুমকি আতঙ্ক।

জেলার হেমতাবাদ বিধানসভার অন্তর্গত বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণে জখম হয়েছেন ৪ ব্যক্তি। তাদের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। তিনি জানান, পুলিশ প্রশাসনকে দ্রুত ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছি।

   

শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে বাহারাইল হাইস্কুলের পাশের ওষুধের দোকান। এই দোকানে অন্যান্য দিনের মতোই কেনাকাটা চলছিল। সেই সময় ওই দোকানের সামনে একটি টোটো এসে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই টোটোতে কোনও যাত্রী ছিলেন না। ওষুধ দোকানের মালিক বাবলু রহমান চৌধুরীর হাতে একটি পার্সেল দিয়েই এলাকা ছাড়ে ওই টোটো চালক। পার্সেলটি খোলেন দোকান মালিকের ভাইপো। পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ওই যুবক, দোকানের মালিক সহ আরও ২ জন। তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কারা পার্সেলটি পাঠিয়েছিল এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google