Arunachal Pradesh: ভারতে ঢুকে নাবালককে অপহরণ করল চিনের সেনা

সীমাম্তে পার করে ভারতে ঢুকে এক নাবলককে অপহরণ করল চিনের সেনা। অপহৃত অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা। তার বয়স ১৭ বছর। রাজ্যের সাংসদ এমনই অভিযোগ করেছেন। সীমাম্তপার থেকে ...

By Rana Das

Published:

Follow Us
Indian boy abducted by Chinese army

সীমাম্তে পার করে ভারতে ঢুকে এক নাবলককে অপহরণ করল চিনের সেনা। অপহৃত অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা। তার বয়স ১৭ বছর। রাজ্যের সাংসদ এমনই অভিযোগ করেছেন।

সীমাম্তপার থেকে চিনের সেনা কী করে এই ভারতীয় গ্রামে ঢুকল এ নিয়েও বিতর্ক তুঙ্গে। সেনা বাহিনীর নজরদারির গাফিলতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে।

   

পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও অভিযোগ করেছেন, চিনের সেনা সীমাম্ত পেরিয়ে আপার সিয়াং জেলার বিসিং গ্রামে ঢুকেছিল। সেখান থেকে অপহরণ করে চিনে নিয়ে যায় মিরাম তারোন নামে এক নাবালককে। তার বয়স ১৭ বছর। মিরামের বাড়ি জিডো গ্রামে। সে বিসিং গ্রামের কাছে এসেছিল। সেখানেই চিনের সেনার কবলে পড়ে যায়।

বিসিং গ্রামটি চিনের সীমাম্তের খুব নিকটে। আপার সিয়াং জেলা সদর থেকে ২৬০ কিলোমিটার দূরে। গ্রামটির লাগোয়া সীমান্তে চিনের সেনা টহল দেয়।
সীমাম্ত পেরিয়ে তারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে যে নাবলককে অপহরণ করেছে তার বিষয়ে খোঁজ করছে জেলা প্রশাসন। যোগাযোগ করা হচ্ছে চিনের দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলা প্রশাসন উদ্বিগ্ন। উদ্বেগে আছে অপহৃতের আত্মীয়রা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google