ফের পদক, ব্রোঞ্জ জয় করলেন আমন শেরাওয়াত

প্যারিস অলিম্পিকে (Paris Olympics) পদক জয়ের ধারা বজায় রাখল ভারত। শুক্রবার ছেলেদের ফ্রি স্টাইল কুস্তি থেকে ব্রোঞ্জ জয় করলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat )। এদিন খেতাব জয়ের ম্যাচে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India's Aman Sehrawat to Compete for Bronze Medal at Paris Olympics

প্যারিস অলিম্পিকে (Paris Olympics) পদক জয়ের ধারা বজায় রাখল ভারত। শুক্রবার ছেলেদের ফ্রি স্টাইল কুস্তি থেকে ব্রোঞ্জ জয় করলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat )। এদিন খেতাব জয়ের ম্যাচে পুয়ের্তো রিকোর তোই ডারিয়ান ক্রুজের বিপক্ষে খেলতে নেমেছিলেন আমন। খুব একটা সহজ ছিলনা এই লড়াই। প্রথমদিকেই পিছিয়ে পড়তে হয়েছিল তাঁকে।

যদিও সেটি বেশিক্ষণ বজায় থাকেনি। পরবর্তীতে প্রতিপক্ষের উপর ক্রমশ চাপ বাড়িয়ে খেলায় ফিরে আসেন আমন। তবে এত সহজে হার মানাতে রাজি ছিলেন না ক্রুজ। পিছিয়ে থেকেও যথেষ্ট দাপট দেখাতে থাকেন তিনি। কিন্তু প্রথম পিরিয়ডের শেষে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান দেশের এই তরুণ কুস্তিগীর।

   

দ্বিতীয় পিরিয়ডে প্রতিপক্ষ পয়েন্ট সংগ্রহ করলেও তাতে খুব একটা সুবিধা হয়নি। শেষ পর্যন্ত ১৩-৫ ব‌্যবধানে জয় নিশ্চিত করেন বছর একুশের আমন শেরাওয়াত। যারফলে অন্যান্য বছর গুলির মতো এবারও কুস্তি থেকে পদক আসলো ভারতে। এখনও পর্যন্ত মোট ছয়টি পদক জয় করেছেন ভারতীয়রা। যার মধ্যে পঞ্চম ব্রোঞ্জ আসল এবার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google