একটা এসএমএস বদলে দিল মধুমিতার জীবন

অভিনেত্রী মধুমিতা সরকারকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। একটি এমএমএস কীভাবে পরিবর্তন করে দিতে পারে একজন বিবাহিত মহিলার জীবন,তা নিয়েই হইচই প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘উত্তরণ’। সিরিজটি পরিচালনা করছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

অভিনেত্রী মধুমিতা সরকারকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। একটি এমএমএস কীভাবে পরিবর্তন করে দিতে পারে একজন বিবাহিত মহিলার জীবন,তা নিয়েই হইচই প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘উত্তরণ’। সিরিজটি পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়।

এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মধুমিতা এবং রাজদীপ গুপ্ত। সিরিজে রাজদীপের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা। এসএমএসের ফলে একজন বিবাহিত মহিলার জীবন ও সংসারে কতটা পরিবর্তন আসতে পারে, সেই দৃশ্য ফুটিয়ে তুলবেন সকলের প্রিয় ‘পাখি’। আজকের সময় দাঁড়িয়ে যেভাবে সাইবার ক্রাইমের মাধ্যমে অপরাধ বাড়ছে এবং তার জেরে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়ছে সেই গল্পই বলবে উত্তরণ।

   

সোমবারই মুক্তি পেয়েছে ‘উত্তরণ’-এর ট্রেলার। ট্রেলারেই প্রশংসা পেয়েছে এই সিরিজটি। উত্তরণে মধুমিতা-রাজদীপ ছাড়াও দেখা যাবে স্বস্তিকা দত্ত, বিদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্যরা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘উত্তরণ’।সমাজের অন্ধকার দিক চোখে আঙুল দিয়ে দেখানোর পাশাপাশি প্রযুক্তি কীভাবে একটি মহিলার জীবন বদল ঘটাবে অর্থাৎ একটি এম এম এস লিক হয়ে তছনছ করে একটি জীবন তা রয়েছে সিরিজে।এরপর কী পরিণতি হয় তা জানতে হলে ২৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google