হাতছাড়া হলেই পস্তাবেন! ২.৫০ লাখ ছাড়ে বাড়ি আনুন মারুতি সুজুকির এই এসইউভি

অফ-রোডিংয়ের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর। আগস্টের শুরুতেই নিজেদের এসইউভি মডেলে ডিসকাউন্টের ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। Mahindra Thar ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Maruti-Suzuki-Jimny

অফ-রোডিংয়ের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর। আগস্টের শুরুতেই নিজেদের এসইউভি মডেলে ডিসকাউন্টের ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। Mahindra Thar ও Force Gurkha-র অন্যতম প্রতিপক্ষ মারুতি সুজুকি জিমনি-তে (Maruti Suzuki Jimny) সর্বোচ্চ ২.৫০ লাখ টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাই দেরি না করে এখনই কিনুন এই গাড়ি। গোটা আগস্ট মাস জুড়েই উপলব্ধ থাকবে এই অফার।

মারুতি সুজুকি জিমনি-তে চলছে লোভনীয় ডিসকাউন্ট

   

জানিয়ে রাখি, চলতি মাসে মারুতি সুজুকির স্মার্ট ফাইন্যান্স নেওয়া ব্যক্তিরা মারুতি সুজুকি জিমনির আলফা ভ্যারিয়েন্টে সর্বাধিক ২.৫০ লাখ এবং এবং জেটা ভ্যারিয়েন্টে ১.৯৫ লাখ টাকা ছাড় পেয়ে যাবেন। কিন্তু এই সার্ভিস যারা নেননি, তাঁদের জন্য উক্ত ভ্যারিয়েন্ট দুটিতে ১,০০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর আওতায় আছে ক্যাশ ডিসকাউন্ট, অ্যাক্সেসারিজ বোনাস এবং কর্পোরেট বেনিফিট। 

প্রসঙ্গত, Maruti Suzuki Jimny-তে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার K15 পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১০১ বিএইচপি শক্তি এবং ১৩৪ এনএম টর্ক উৎপাদিত হয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে কেনা যায়। প্রতিটি ভ্যারিয়েন্টে রয়েছে ফোর হুইল ড্রাইভ এবং লো রেঞ্জ অপশন।

দু’মাসে বুকিংয়ে ধস ২৯%, Mahindra Thar-এর শোচনীয় অবস্থা!

জানিয়ে রাখি, ভারতের বাজারে Maruti Suzuki Jimny ক্রেতাদের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। তাই বেচাকেনা বাড়াতে বিভিন্ন সময়ে মডেলটিতে অফা্রের ঘোষণা করা হয়ে থাকে। এর বেস ভ্যারিয়েন্টের বর্তমান বাজার মূল্য ১২.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে টপ এন্ড মডেলের দাম ১৪.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google