Mohun Bagan Stars: রবিবার রাতেই শহরে বাগানের তিন ফুটবলার, জানুন

সোমবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। সেইমতো গত কয়েকদিন ধরেই শহরে আসতে শুরু করেন বাগান ফুটবলাররা। রবিবার সকালেই শহরে পা রেখেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Three Mohun Bagan Stars, Jamie Maclaren

সোমবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। সেইমতো গত কয়েকদিন ধরেই শহরে আসতে শুরু করেন বাগান ফুটবলাররা। রবিবার সকালেই শহরে পা রেখেছেন দলের নব নিযুক্ত হেডকোচ জোসে মোলিনা। তারপর বিকেলেই চলে আসেন ক্লাব তাঁবুতে। যা নিয়ে প্রবল উচ্ছ্বাস দেখা দেয় সমর্থকদের মধ্যে।

কিন্তু সেখানেই শেষ নয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতের মধ্যেই শহরে আসছেন মোহনবাগানের তিন বিদেশি ফুটবলার। যাদের মধ্যে উঠে আসছে জেমি ম্যাকলারেন ১০টা নাগাদ পৌঁছে গিয়েছেন৷ বাকি জেসন কামিন্স এবং গ্ৰেগ স্টুয়ার্টের এদিন রাতেই আসবে। ভারতীয় সময় রাত দশটা নাগাদ কলকাতার বুকে পা রেখেছেন নয়া বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তাঁর অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন আপামর বাগান জনতা।

   

এছাড়াও যতদূর খবর, রাত দুটো বেজে কুড়ি মিনিটে তিলোত্তমার পা রাখতে পারেন অজি তারকা জেসন কামিন্স। পাশাপাশি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের ও আসার কথাও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। কিন্তু আদৌও কখন শহরের বুকে পা রাখতে চলেছেন এই তারকা সেটা এখনো স্পষ্ট নয়।

কিন্তু আগামীকাল মোহনবাগান দিবসে ক্লাবে উপস্থিত থাকার কথা দলের অধিকাংশ ফুটবলারদের। তবে ভিসা জনিত সমস্যার কারণে এখনি হয়তো শহরে আসছেন না আলবার্তো রদ্রিগেজ। পাশাপাশি ব্যক্তিগত কাজের জন্য কয়েকদিন পরেই শহরে এসে দলের সঙ্গে যুক্ত হবেন দিমিত্রি পেট্রতোস।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google