কার প্রেমে পড়েছেন যীশু সেনগুপ্ত? চিনেন নিন ব্যক্তিকে

কার প্রেমে পড়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)? বর্তমানে এই প্রশ্নটিই ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়াতে। এই বছরের মার্চ মাসে ছিল যীশু (Jisshu Sengupta) ও নীলাঞ্জনার (Nilanjanaa Sharma) বিবাহবার্ষিকী। সেদিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কার প্রেমে পড়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)? বর্তমানে এই প্রশ্নটিই ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়াতে। এই বছরের মার্চ মাসে ছিল যীশু (Jisshu Sengupta) ও নীলাঞ্জনার (Nilanjanaa Sharma) বিবাহবার্ষিকী। সেদিন গুগুলে ট্রেন্ড করে ‘কবে বিবাহবিচ্ছেদ হচ্ছে যীশু ও নীলাঞ্জনার?’ সেই সময়তেই গুঞ্জন শুরু হয় তাঁদের আলাদা হওয়া নিয়ে। ঠিক কী কারণে আলাদা হচ্ছেন দুজনে ? শোনা যাচ্ছে নেপথ্যে রয়েছেন তৃতীয় ব্যক্তি। মুম্বাইতে শুটিং করা কালীন সম্পর্কে জড়িয়েছেন যীশু। শোনা গিয়েছিল সেই মহিলা যীশুর সহকর্মী তবে পেশায় তিনি অভিনেত্রী নন। খবর পৌঁছয় স্ত্রীয়ের কানে। সেই থেকেই দূরত্ব শুরু হয় দম্পতির মধ্যে।

এবার খুঁজে পাওয়া গেল তাঁকে। তিনি শিনাল সুর্তি। শোনা যাচ্ছে মুম্বাইতে যীশুর সঙ্গে মুম্বাইতে সহবাস করেছেন তিনি। জম্নসূত্রে গুজরাটি এবং মুম্বাইয়ের নিবাসী এই মহিলা ৫ বছর ধরে যিশুর আপ্ত সহায়কের কাজ করছেন তিনি ।

   

সম্প্রতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদের গুজব রটে সোশাল মিডিয়াতে। এই বিষয়ে প্রকাশ্যে কিচ্ছু না বললেও, যীশুকে (Jisshu Sengupta) সোশাল মিডিয়াতে আনফলো করেন স্ত্রী নীলাঞ্জনা (Nilanjanaa Sharma)। নিজের পদবি থেকে সেনগুপ্তও সরিয়ে ফেলেন তিনি। এর সঙ্গে তিনি মুছে ফেলেছেন যীশুর সঙ্গে তাঁর অধিকাংশ ছবি। এছাড়াও একটি সাম্প্রতিক পোস্টে দুই মেয়ে সারা, জারা, এবং বোন চন্দনাকে উল্লেখ করেন নীলাঞ্জনা। সেই পোস্টে কোথাও ছিল না যীশুর নাম।

ফেডারেশনের কোপ! রাহুলের পাশে একজোট রাজনীতিক থেকে পরিচালকরা

এখন মূলত হিন্দি ও দক্ষিণী ইন্ডাষ্ট্রিতেই কাজ করেন যীশু। ফলে কলকাতায় কমই আসেন তিনি। কিন্তু শোনা যায় এলেও তিনি তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে থাকছেন না। বোঝা যাচ্ছে আপাতত আলাদাই থাকছেন দুজনে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে চলতি বছর কাছের মানুষদের হারানোর কথা লেখেন নীলাঞ্জনা। তাঁর পোস্টে লেখা ছিল “এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।” জীবনের সবচেয়ে অন্ধকার সময় তোমাকে সবথেকে শক্তিশালী করে তোলে। “
সেই পোস্টে দুই মেয়ে সারা, জারা ও বোন চন্দনার নাম লিখলেও কোথাও লেখেননি যীশুর নাম। এই পোস্টার মন্তব্য বিভাগে মেয়ে সারা লেখেন, “‘তোমাকে নিয়ে গর্বিত মা’।

সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন নীলাঞ্জনা। সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। ২০০৪ সালে অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনাকে বিয়ে করেন যীশু। টেলিভিশনে জনপ্রিয়তাও লাভ করেছিলেন তিনি। তাঁদের দুটি মেয়ে সারা এবং জারাও রয়েছে। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক যীশু-নীলাঞ্জনার।
শেষ পর্যন্ত কী আলাদা হবেন এই দম্পতি ? উত্তরের অপেক্ষায় নেটিজেনরা ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google