HomeEntertainmentলক্ষ্মীবারে লক্ষ্মী এল ঘরে, হাসি ফুটলো আলী-রিচার পরিবারে

লক্ষ্মীবারে লক্ষ্মী এল ঘরে, হাসি ফুটলো আলী-রিচার পরিবারে

বাবা মা হলেন অভিনেতা আলী ফজল (Ali Fazl) এবং রিচা চাড্ডা (Richa Chadha)। বৃহস্পতিবার তাঁদের ঘরে এলো কন্যা সন্তান। একটি যৌথ বিবৃতিতে তাঁরা এই খবর জানিয়েছেন। রিচা এবং আলী ফেব্রুয়ারিতে তার গর্ভধারণের খবর ঘোষণা করেছিলেন।বিবৃতিতে লেখা হয়, “১৬ .০৭ .২৪ তারিখে একটি সুস্থ শিশু কন্যার আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত! আমরা আমাদের শুভাকাঙ্খীদের তাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। রিচা চাড্ডা এবং আলি ফজল।”

সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রামে একটি মাতৃত্বের ফটোশুট (Maternity Photoshoot) শেয়ার করেছিলেন রিচা (Richa Chadha) । এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আলী ফজল (Ali Fazl)। রিচা জানিয়েছেন যে বাড়িতেই করা হয়েছিল এই ফটোশুটের আয়োজন। পোস্টটিতে ক্যাপশনে রিচা লিখেছিলেন , “আমাদের সন্তান ভালোবাসার সন্তান। তাই সে পৃথিবীকে আলোর দিশা দেখাবে। এই যাত্রায় আমার জীবনসঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আলী। এভাবেই পাশে থেকো। রিদ বর্মনকে ধন্যবাদ আমাদের বাড়িতে এই ফটোশুট করবার জন্য। আমরা যেন এমন একজনকে পৃথিবীতে আনি যার মধ্যে থাকবে সমবেদনা, সহানুভূতি এবং ভালোবাসা। তবেই সে হবে যোদ্ধা।”

   

এরপরেই পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ রাখার কারণ জানিয়ে রিচা লিখেছিলেন , “মন্তব্য বিভাগ বন্ধ রাখছি। কারণ এই মুহূর্তগুলি আমাদের একান্ত ব্যক্তিগত।”

Stree 2 Trailer: স্ত্রীয়ের পর এবার স্কন্ধকাটার আতঙ্কে চান্দেরি!

রিচা চাড্ডাকে তাঁর স্বামী আলী ফজলের সঙ্গে এই প্রথমবার এতো ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত ফটোশুট করতে দেখা যাচ্ছে। তাঁদের মুম্বাইয়ের বাড়িতে সোফায় বসে ছবিগুলি তুলিয়েছিলেন দম্পতি। ছবিতে ছিল দম্পতির পোষ্য কামলিও। ছবিগুলিতে তাঁর বেবি বাম্প প্রকাশ্যে আনেন রিচা। ছবিগুলিতে বসে ছিলেন রিচা। তাঁকে জড়িয়ে ছিলেন স্বামী আলী ফজল। আলি এবং রিচার হাত অভিনেত্রীর পেটে হার্টের আকারে যুক্ত হতে দেখা যায়। তাঁদের দুজনের হাত রিচার পেটের ওপর একটি আংশিকভাবে বোতামহীন শার্টের ওপর রাখা ছিল। এই দৃশ্যটি একটি সুন্দর পারিবারিক মুহূর্ত তৈরী করেছিল ।

রিচা চাড্ডা এবং আলি ফজল ২০২০ সালে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছিলেন। তারা ২০২২ সালে একটি পার্টির আয়োজন করেছিলেন। রিচাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘রামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ। সম্প্রতি আলী ফজল অভিনীত মির্জাপুরের তৃতীয় সিজেন মুক্তি পেয়েছে আমাজন প্রাইমে।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর