প্রধানের পর ফের পাহাড়ে সৌমিতৃষা! কারণ ঘিরে শুরু জল্পনা

গত বছর ‘প্রধান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ড (Soumitrisha Kundu)। সেই সিনেমার কাজে উত্তরবঙ্গের ডুয়ার্সে গিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। তবে এর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গত বছর ‘প্রধান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ড (Soumitrisha Kundu)। সেই সিনেমার কাজে উত্তরবঙ্গের ডুয়ার্সে গিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। তবে এর মাঝেও দার্জিলিংয়ে (Darjeeling) সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী।

সোমবার সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ছবিতে কালো জ্যাকেটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবির পটভূমিতে রয়েছে মেঘে ঢাকা পাহাড় এবং দার্জিলিংয়ের ঘড়িবাড়ি। অভিনেত্রী তাঁর পোস্টে জানিয়েছেন যে দার্জিলিং এর বিলাসবহুল রামাডা (Ramada) রিসোর্টে বর্তমানে সময় কাটচ্ছেন তিনি। হোটেলে খাওয়া দাওয়াও সেরেছেন তিনি।

   

Soumitrisha KUndu

তাঁর পোস্টে হোটেলকে তাদের পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী (Soumitrisha Kundu)। পোস্টে নিজের ছবি ছাড়াও তাঁর খাওয়া দাওয়ার কিছু ছবি শেয়ার শেয়ার করেছেন তিনি। তাঁর পাতে ছিল নানান রকমের কুকি বিস্কুট। দার্জিলিং শহরের ভোরের প্রাকৃতিক রূপের কিছু ঝলকও শেয়ার করেছেন সৌমিতৃষা । এছাড়াও কয়েকদিন আগে দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারি রেস্তোরাতেকেক খেয়েছেন তিনি।

আদালতে বিচারাধীন অরিজিৎ সিং, মামলা শুরুর আগেই তাঁকে নিয়ে সেলফি তুললেন বিচারকরা!

একটি সাক্ষাকারে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর আসন্ন ছবি ‘১০ই জুন’ (Doshoi June) এর শুটিং চলছিল দার্জিলিং এ। তারজন্যই শহরে এসেছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পায় সেই ছবির পোস্টার। সৌমিতৃষা ছাড়াও এই থ্রিলার ছবিতে রয়েছেন সৌরভ দাস। ‘১০ই জুন’ পরিচালনা করেছেন রূপক চক্রবর্তী। সোমবার কলকাতা ফিরেছেন তিনি। এরপর করবেন নতুন কাজ নিয়ে বৈঠক। তবে কাজ সম্পর্কে এখনই কোনও ইঙ্গিত দিতে রাজি নন তিনি।

দার্জিলিং অভিনেত্র্রীর পছন্দের পর্যন্তন স্থানগুলির মধ্যে একটি। অনেকবারই সেখানে গিয়েছেন তিনি। বর্ষার দার্জিলিংয়ের রূপ উপভোগ করছিলেন তিনি। গত বছরও উত্তরবঙ্গে ‘প্রধান’ ছবির শুটিংয়ে গিয়েছিলেন তিনি। তবে সেবার তিনি গিয়েছিলেন ডুয়ার্স অঞ্চলে। এই বছর তাঁর পছন্দের স্থান দার্জিলিংয়ে ফিরলেন অভিনেত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google