Budgam: বুদগামে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জইশ জঙ্গি

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বাদগামের (Budgam) জোলওয়া ক্রালপোরা চাদুরা (Zolwa Kralpora Chadoora) এলাকায় এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে ৩ জইশ-ই-মহম্মদ (JeM) সন্ত্রাসবাদী খতম হয়। এদিন কাশ্মীরের আইজিপি বিজয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Army killed 3 Lashkar militants in Sofian

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বাদগামের (Budgam) জোলওয়া ক্রালপোরা চাদুরা (Zolwa Kralpora Chadoora) এলাকায় এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে ৩ জইশ-ই-মহম্মদ (JeM) সন্ত্রাসবাদী খতম হয়। এদিন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এই খবর জানান।

অস্ত্র ও গোলাবারুদ সহ আপত্তিকর উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার ওই এলাকা ঘিরে ফেলে তারা। এরপরেই তল্লাশি অভিযান চালানোর সময় ২ পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেসময় ওই ৩ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। জানা গেছে, নিহত ৩ জঙ্গির মধ্যে ১ জনের নাম ওয়াসিম, সে শ্রীনগরের বাসিন্দা।

   

কাশ্মীরের আইজিপি টুইটারে জানিয়েছেন, জঙ্গিদের কাছ থেকে ৩টি AK56 রাইফেল পাওয়া গেছে। এর আগে পুলিশের তরফে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এনকাউন্টার শুরুর কথা জানানো হয়। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google