মাসের শুরুতেই কলকাতায় সোনা মিলছে ৫৩,০৮০ টাকায়, কিনে ফেলুন ঝটপট

নতুন মাসের শুরুতেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করলেন কলকাতা শহরবাসী। আজ ২ জুলাই কলকাতা সহ সমগ্র ভারতজুড়ে সোনা ও রুপোর দাম জারি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নতুন মাসের শুরুতেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করলেন কলকাতা শহরবাসী। আজ ২ জুলাই কলকাতা সহ সমগ্র ভারতজুড়ে সোনা ও রুপোর দাম জারি হল। আর এই দাম দেখে সকলেই চমকে গিয়েছেন।

আপনারও কি আজ বা আগামী কয়েকদিনের মধ্যে সোনা বা রুপো কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে অবশ্যই জেনে নিন রেট কততে চলছে। সামনেই বিয়ের মরসুম রয়েছে। আর বিয়ের মরসুমে সোনা কেনা হবে না তা তো হতেই পারে না। বিশেষ করে বাঙালি বিয়েতে সোনার মাহাত্ম্যই আলাদা। তাহলে জেনে নিন আজ শহরে সোনা বা রুপোর রেট কত। দাম বাড়ল না কমল জেনে নিন ঝটপট।

   

জানা গিয়েছে, আজ শহরে সোনার দাম ১০০০ টাকা অবধি বেড়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৩,০৮০ টাকায়। ১০ গ্রামের দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৩৫০ টাকায়। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬৩,৫০০ টাকায়।

এবার আসা যা ২৪ ক্যারেটের প্রসঙ্গে। আজ কলকাতায় ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৭,৯০৪ টাকায়। ১০ গ্রামের দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২,৩৮০ টাকায়। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,২৩,৮০০ টাকায়।

জানেন কি মঙ্গলবার তিলোত্তমায় ১৮ ক্যারেটে সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, আজ কলকাতায় ১৮ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৬৪ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৪৩,৪৩২ টাকায়। ১০ গ্রামের দাম ৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,২৯০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৮০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪২,৯০০ টাকায়।

এদিন সোনার পাশাপাশি রুপোও মহার্ঘ্য হয়েছে। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৮০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১,০০০ টাকায়।

 

 

 

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google