হাসপাতালে সোনাক্ষী-জাহির, বিয়ের এক সপ্তাহের মধ্যে কী কারণে হাসপাতালে দম্পতি? 

২৩ জুন (23rd June) ঘনিষ্ঠ পরিবার ও ঘনিষ্ঠ অতিথিদের সামনে আইনি বিয়ে সারেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal)। বিয়েতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২৩ জুন (23rd June) ঘনিষ্ঠ পরিবার ও ঘনিষ্ঠ অতিথিদের সামনে আইনি বিয়ে সারেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal)। বিয়েতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা ও সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ও মা পুনম সিনহা (Poonam Sinha)। বিয়ের এক সপ্তাহ পরেই হাসপাতালে যেতে দেখা গেল দম্পতিকে।

শুক্রবার সকালে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল (Kokilaben Hospital) থেকে বেরোতে দেখা যায় সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহীর ইকবালকে (Zaheer Iqbal)। এই ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। এই প্রসঙ্গে নেটিজেনরা মনে করিয়ে দেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) সম্পর্কের কথা। বিয়ের দুমাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা করেছিলেন আলিয়া। এই কথা মনে করিয়ে অনেকে অনুমান করেন হয়ত কোলে সন্তান আসছে বলেই হাসপাতলে যাচ্ছেন সোনাক্ষী।

   

কিছু প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) রুটিন শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে এসেছিলেন । হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের তরফে কোনও বিবৃতি প্রকাশ না করা হলেও, এই দম্পতিকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। এর আগে সোনাক্ষীর বিয়ের দিন প্রাপ্ত অভিনন্দন বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শত্রুঘ্ন সিনহা । তাঁর সমাজমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা লেখেন, “আমাদের পরিবারের জন্য এই বিশেষ দিনে এই শতাব্দীর অন্যতম বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে সোনাক্ষী এবং জাহীরের নতুন জীবন শুরুর দিনে আপনাদের উষ্ণতা, ভালোবাসা এবং অভিনন্দন বার্তার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই। “

আবার শিরোনামে আমির-পুত্রের ‘মহারাজ’ ছবি, এবার বিস্ফোরক ছবির নায়িকা

সাত বছর সম্পর্কে থাকার পর, প্রথম দেখার দিনেই গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহীর ইকবাল (Zaheer Iqbal)। ২০২২ সালে ‘ডাবল এক্সেল’ (Double XL) ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এছাড়াও ‘ব্লকবাস্টার’ (Blockbuster) নামের একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google