১১০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! কোন কোন জেলাকে সতর্ক করল নবান্ন, জেনে নিন

এখনও কলকাতায় সেইভাবে বৃষ্টি হয়নি। বর্ষা এসে গেলেও কলকাতায় এখনও ঘাটতি প্রচুর বৃষ্টির। এই মরশুমে ঘেমেনেয়ে স্নান করছেন রাজ্যবাসী। প্যাচপ্যাচে গরমে রাজ্যবাসীর এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
dengue

এখনও কলকাতায় সেইভাবে বৃষ্টি হয়নি। বর্ষা এসে গেলেও কলকাতায় এখনও ঘাটতি প্রচুর বৃষ্টির। এই মরশুমে ঘেমেনেয়ে স্নান করছেন রাজ্যবাসী। প্যাচপ্যাচে গরমে রাজ্যবাসীর এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? যদিও সেই উত্তর নিয়ে রহস্যে খোদ হাওয়া অফিস। তবে বর্ষা না আসলেও ধীরে ধীরে পা মেলছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে মালদা শীর্ষে। ডেঙ্গির এই বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষজন।

‘কপালটাই খারাপ’,বিধানসভার সিঁড়িতে বসে কপাল চাপড়াচ্ছেন সায়ন্তিকা

   

সূত্র মারফৎ জানা গিয়েছে, মশাবাহিত মারণরোগ ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এদিন সকালে মুখ্যসচিব বৈঠক করেন বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে। পুরসভাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নের উপর আরও বেশি নজর দিতে হবে। কোনও পুরসভার ঢিলেমি মানা হবে না।” জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের। জেলাশাসকদের এদিনের বৈঠকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাকে বিশেষ ভাবে সতর্ক করেছে নবান্ন। মালদহের ইংরেজবাজার, কালিয়াচক, উত্তরবঙ্গের কয়েকটি চা বাগান এলাকায় বর্তমানে ডেঙ্গি সংক্রমণ রয়েছে।

বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

গত সপ্তাহেই ১১০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুন মাস শেষ হতে চললেও তেমন বৃষ্টি হয়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই মশাবাহিত রোগ। নবান্ন বুধবারই তাই জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google