বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, হাসতে হাসতে সেমিতে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। সুপার এইট পর্ব থেকেই ঘরে ফিরতে হচ্ছে অজিদের। আফগানিস্তানের পর ভারতের কাছে হারের পর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
afghanistan-defeats-australia-in-super-eight-match-of-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। সুপার এইট পর্ব থেকেই ঘরে ফিরতে হচ্ছে অজিদের। আফগানিস্তানের পর ভারতের কাছে হারের পর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও খাতায়-কলমে সম্ভাবনা ছিল। কিন্তু আজ আফগানরা বাংলাদেশকে হারাতেই সে সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে।

এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রান করে। জবাবে ১০৫ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তান। কলকাতা নাইট রাইডার্সের তারকা তথা আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রহমানুল্লাহ গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। বাকিরা অবশ্য তেমন রান পাননি। রশিদ খান ও নবীন উল হক দুরন্ত বোলিং করেন। দু’জনেই ৪টি করে উইকেট পান। 

   

শিয়ালদহে সুখবর! ১ জুলাইয়ের আগেই সমস্ত ট্রেন হচ্ছে ১২ বগি

এর আগে সোমবার রাতে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়াকে হারায় ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২০৫ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দৌড় ১৮১ রানে থেমে যায়। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ২৭ জুন সেমিফাইনালে ইংল্যান্ড দলের মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচটি হবে গায়ানায়।

গতকাল ৪১ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ৮ ছক্কা এবং ৭ চার মারেন। রোহিত ছাড়াও জয়ের নায়ক ছিলেন কুলদীপ যাদবও। কুলদীপ যাদব ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নেন কুলদীপ। বোলিংয়ে অর্শদীপ সিং নিয়েছেন ৩ উইকেট। বুমরাহ ও অক্ষর প্যাটেল পেয়েছেন ১টি করে উইকেট।

T20 World Cup: অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

ভারতের আগে আফগানিস্তানের কাছেও হেরে যায় অস্ট্রেলিয়া। ২৩ জুন ম্যাচ ছিল আফগানিস্তান-অস্ট্রেলিয়ার। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করেছিল। জবাবে ১৯.২ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মূলত বিধ্বংসী বোলিংয়ের জেরেই আফগানদের সামনে দাঁড়াতে পারেনি অজি ব্যাটসম্যানরা।

নাইব ২০ রানে ৪ উইকেট নেন। নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হন। এর আগে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানরা। সেবার প্রথমে ব্যাট ২৮৪ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

জায়ান্ট কিলার! বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google