নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে ভাসছে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর নাম! কার ভাগ্যে শিকে ছিঁড়বে

আদিত্য ঘোষ, নৈহাটিঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি বিধানসভা এখন বিধায়কহীন। ঘাসফুলের ‘গুড বয়’ পার্থ ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন দিল্লির দরবারে নিজের আধিপত্য বিস্তারে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
naihati

আদিত্য ঘোষ, নৈহাটিঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি বিধানসভা এখন বিধায়কহীন। ঘাসফুলের ‘গুড বয়’ পার্থ ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন দিল্লির দরবারে নিজের আধিপত্য বিস্তারে এগিয়ে চলেছেন। শুধু তাই নয় তিনি পরাস্ত করেছেন বাহুবলী অর্জুন সিংকে। সেই অনুসারে তাঁর দলের অভ্যন্তরে একটু হলেও সুনাম বেড়েছে। তাই দিদির প্রিয় পার্থর ছেড়ে যাওয়া আসনে কে হতে পারেন সম্ভাব্য প্রার্থী, সেই নিয়ে নৈহাটি তৃণমূলের অন্দরে বাড়ছে জল্পনা। যদিও নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন তাহলেও নৈহাটি বিধানসভার বিধায়ক আসনের লড়ায়ে কার নামে পড়তে পারে শিলমোহর, চুপিসারে চলছে হিসেব।

‘সব সুবিধা নিয়েছে, কিন্তু ভোট দেয়নি’, মুসলিমদের নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

   

উঠে আসছে তিন নাম। প্রথম নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। যিনি নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড-এর কাউন্সিলর। অন্যদিকে ভাসছে নৈহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড-এর কাউন্সিলর সনৎ-এর নাম, যিনি আবার নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি। আবার সম্পূর্ণ অন্যদিকে উঠে আসছে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-এর নাম, যিনি আবার হালিশহরের বাসিন্দা। তবে এর বাইরেও কিছু নাম থাকলেও এই তিন নাম নিয়ে চলছে জল্পনা। একটি সূত্রের মতে, এই তিন নামের মধ্যে সনৎ দে-এর সম্ভবনা জোড়াল। কান পাতালে শোনা যায়, নৈহাটিতে তাঁর দাপট ‍রযেছে বেশ। বিশেষত কোভিড সময়ে ভ্যাক্সিনের সঠিক ব্যবহারে তাঁর সুনাম শোনা গিয়েছিল।

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ! জোর জল্পনা

অন্যদিকে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় অনেক অভিজ্ঞ। শুধু তাই নয়, তাঁকে একডাকে পাওয়া যায় বলেও সুনাম আছে। কিন্তু এইসবের মাঝে ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য গোটা লোকসভা ‘দাদা’পার্থর পাশে ছিল। নৈহাটি কলেজে এখনও তাঁর নামে বাঘেগরুতে একঘাটে জল খায় বলে শোনা যায়। শুধু তাই নয়, নবপ্রজন্ম দাদাকেই বিধানসভায় পাঠাতে চায়। তবে নৈহাটির এক তৃণমূল নেতার বক্তব্য অনুসারে, ” তৃণমূল খুব অপ্রত্যাশিত একটি দল। কাকে কখন দাঁড় করাবে সেটা সময় বলবে। তবে প্রাথমিক হিসেবে সনৎ কাকু এগিয়ে। কিন্তু সবটাই ভাসমান। কাল দেখবেন ইরফান পাঠানকেও নৈহাটি থেকে দাঁড় করানো হতে পারে। সবটাই দিদির উপরে। কেউ ভেবেছিল ইউসুফ পাঠান অধীরের বিরুদ্ধে জিতবে?”

বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!

জল্পনা তিনটে নামের চললেও ভেসে উঠছে আরও অনেক নাম। একটি সূত্রের মতে বিজেপি ফাল্গুনী পাত্র নাকি দল ছেড়ে ঘাসফুলে এসে নৈহাটি থেকে বিধানসভার টিকিট পেতে পারেন। তবে সেই সম্ভবনায় জল ঢেলেছেন অনেক শীর্ষ নেতৃত্ব। তবে আপাতত পার্থ ভৌমিক দিল্লির দরবারে প্রবেশ করছেন এটাই এখন নৈহাটিবাসী তথা ব্যারাকপুরের কাছে আনন্দের, বাকিটা সময়ের অপেক্ষা।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google