তাপপ্রবাহে রেকর্ড! আক্রান্ত এবং মৃত্যু সংখ্যায় নতুন মাইলস্টোন

২০২৪ সালে রেকর্ড গরমে পুড়েছে গোটা দেশ। মার্চের শেষ থেকে জুনের মাঝামাঝি সময় অবধি গরমের ব্যাটিং একেবারে নাজেহাল করে তুলেছে গোটা দেশবাসীকে। বাদ যায়নি এই রাজ্যও। শুধু তাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
heatwave

২০২৪ সালে রেকর্ড গরমে পুড়েছে গোটা দেশ। মার্চের শেষ থেকে জুনের মাঝামাঝি সময় অবধি গরমের ব্যাটিং একেবারে নাজেহাল করে তুলেছে গোটা দেশবাসীকে। বাদ যায়নি এই রাজ্যও। শুধু তাই নয় সংবাদসংস্থা এএনআই-এর মতে, এই বছরে এখনও পর্যন্ত তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে প্রায় ৪০০০জন। মারা গিয়েছেন ১১৪। এই সংখ্যা এখনও পর্যন্ত রেকর্ড বলে বিবেচিত করা হয়েছে। এই বছর মারাত্মক গরমের জন্য বিশ্ব উষ্ণায়নকে দায়ী করেছেন অনেক পরিবেশবিদ। নিমেষে গাছ কেটে ফেলাকেও কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

রিপোর্টে দেখা গিয়েছে, গত ১৯জুন মৃত্যু হয়েছে ৪ জনের। গত ১লা মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশে হিটস্ট্রোকে মারা গিয়েছেন ১১৪ জন। উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশী সংখ্যক মৃত্যু খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে সেখানে ৩৭ জনের মৃত্যু ঘটেছে। বিহার এবং রাজস্থানে যথাক্রমে ১৬ এবং ১৭ জন। ওড়িশায় মৃত্যু হয়েছে ১৩ জনের। ন্যাশানাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের তরফে এই রিপোর্ট পাওয়া গিয়েছে।

   

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ” এই নিয়ে আমরা উচ্চপর্যায়ে একটি বৈঠক করেছি। হাসপাতালগুলিকে তাপপ্রবাহে আক্রান্তদের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও সরকারের তরফে তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে বিশেষ উপায়ের কথা সবসময় বলা হচ্ছে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google