Mahitosh Roy: লাল-হলুদ ছেড়ে কোথায় চললেন মহিতোষ? জানুন

আজ ঘন্টা কয়েক আগেই ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তবে শুধু নতুন ফুটবলারদের সাইন করানোই নয়। গত কয়েকদিন আগে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Mahitosh Roy

আজ ঘন্টা কয়েক আগেই ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তবে শুধু নতুন ফুটবলারদের সাইন করানোই নয়। গত কয়েকদিন আগে নিজেদের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মহিতোষ রায়ের (Mahitosh Roy) নাম।

পূর্বে কলকাতা লিগে লাল-হলুদ জার্সিতে যথেষ্ট সফল থেকেছেন এই ফুটবলার। তার অনবদ্য হ্যাট্রিক সহজেই মন জয় করেছিল সমর্থকদের। তবে এসবের পরেও ইস্টবেঙ্গলের সিনিয়র দলে নিয়মিত সুযোগ পাননি এই তরুণ প্রতিভা। যা নিয়ে কিছুটা হলেও হতাশা ছিল মহিতোষের।

   

সেই সমস্ত কিছু নিয়েই আজ নিজের সোশ্যাল সাইট থেকেই দল ছাড়ার কথা জানান এই ফুটবলার। কিন্তু আসন্ন ফুটবল মরশুমে কোথায় খেলতে দেখা যাবে এই ফুটবলারকে? বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন মহিতোষ রায়। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু না জানানো হলেও আগামী কয়েকদিনের মধ্যেই তা জানিয়ে দিতে পারে ম্যানেজমেন্ট। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে সাদা-কালো দলের পারফরম্যান্সের ক্ষেত্রে।

উল্লেখ্য, গত সন্তোষ ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ফুটবলারের। যারফলে, খুব সহজেই সকলের নজর গিয়ে পড়েছিল মহিতোষের দিকে। পরবর্তীতে আসেন লাল-হলুদে। এবার সব ঠিকঠাক থাকলে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google