মুক্তি পেলে মির্জাপুরের তৃতীয় সিজিনের ট্রেলর

অবশেষে, বৃহস্পতিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ মির্জাপুরের তৃতীয় সিজেনের (Mirzapur Season 3) ট্রেলার। এই সিরিজে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলী ফজল (Ali Fazl), এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mirzapur season 3

অবশেষে, বৃহস্পতিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ মির্জাপুরের তৃতীয় সিজেনের (Mirzapur Season 3) ট্রেলার। এই সিরিজে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলী ফজল (Ali Fazl), এবং স্বেতা ত্রিপাঠি শর্মা (Shweta Trpathi Sharma), বিজয় ভার্মার (Vijay Verma) মতো অভিনেতারা।

ট্রেলরে মূলত দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই দেখা যাই, আলী ফজল (Ali Fazl) এর গুড্ডু পন্ডিত এবং স্বেতা ত্রিপাঠি শর্মা (Shweta Trpathi Sharma) এর গোলু বনাম শরদ শুক্লা এবং তার দলবল। ট্রেলার শুরু হতেই শহর জুড়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় গুড্ডুকে। “কালীন ভাইয়া নয়, গুড্ডু পন্ডিতই এখন মির্জাপুরের মালিক”, এই কথা বলেই আখান্দদন্ড ত্রিপাঠি ওরফে কালীন ভাইয়ার মূর্তি ভেঙে ফেলেন তিনি । তাকে সাবধান করে গোলু বলেন এই সময় হিংস্রতা ছেড়ে দিয়ে তার এবং গুড্ডুর একসঙ্গে থেকে লড়াই চালিয়ে যাওয়া উচিত। গুড্ডু উত্তরে বলেন যে হিংস্রতাই তাদের ‘ওএসপি’।

   

অন্যদিকে, তাদের প্রতিপক্ষ প্রয়াত রতি শুক্লার ছেলে শরদ । শরদের উদ্দেশ্য মির্জাপুরের লোকেদের মনে কালীন ভাইয়ার প্রতি সমবেদনা জাগিয়ে তোলা। তিনি মন্তব্য করেন, “মির্জাপুরের ক্ষমতা তার হাতেই থাকে যিনি সিংহাসনে বসেন আর এই খেলায় টক্কর হয় সিংহাসনের দাবিদারদের মধ্যে। খেলা আজও একই শুধু দাবিদাররা বদলে গেছে।” শহরে গুড্ডু বিরোধীদের একজোট হতে অনুরোধ করেন তিনি।

গুড্ডুর কর্মকান্ডে অসন্তুষ্ট হন তার বাবা, মা ও বোন। কালীন ভাইয়ের স্ত্রী, বিনা গুড্ডুকে সাবধান করে বলেন, সারা পূর্বাঞ্চলে যেন এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় যে গুড্ডুকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। গুড্ডু-গোলুর আরেক প্রতিপক্ষ হয়ে ফিরে আসেন বিজয় ভার্মা (Verma) অভিনীত শত্রুঘ্ন তিয়াগি। তিনি গোলুকে হুমকি দেন যে তার আর গুড্ডুকে বেশিদিন মির্জাপুরে ক্ষমতায় থাকতে দেবেন না তিনি।

বিশৃঙ্খলার মাঝে প্রত্যাবর্তন হয় কালীন ভাইয়ার। কালীন ভাইয়ার রূপে পঙ্কজ ত্রিপাঠীকে বলতে শোনা যায় “এই সিংহাসন, এই পরম্পরা, আমার বাবা আর আমি বইটি করেছিলাম। আমরা এবার এমন কিছু করবো যা পূর্বাঞ্চলের ইতিহাসে কখনও হয়নি। ” ৫ই জুলাই (5th July) আমাজন প্রাইম এ মুক্তি পাচ্ছে সিজেনটি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google